‘বাঁচার কোনও সুযোগ নেই’, নিমিশা প্রিয়ার ফাঁসির নতুন তারিখ নির্ধারণের দাবি ইয়েমেনি নাগরিকের পরিবারের

মূলত আরবি ভাষায় লেখা এই চিঠিতে মাহদির ভাই লিখেছেন, '১৬ জুলাই নিমিশার ফাঁসি স্থগিত হওয়ার পর অর্ধ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখোমুখি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার বেঁচে থাকার আশা ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। নিমিশার ফাঁসি হওয়ার কথা ছিল ১৬ জুলাই ২০২৫, কিন্তু ভারতের একজন মুসলিম ধর্মগুরু হস্তক্ষেপের জন্যে নিমিশা প্রিয়ার সাজা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। কিন্তু যে ইয়েমেনি নাগরিককে হত্যার জন্য নিমিশাকে ফাঁসি দেওয়া হচ্ছে, এখন তাঁর ভাই চিঠিতে লিখে নিমিশাকে যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। মৃতের ভাই চিঠিতে স্পষ্টভাবে লিখেছেন যে, তাঁর পরিবার কোনভাবেই পুনর্মিলন বা মধ্যস্থতার জন্য প্রস্তুত নয়। মাহদির ভাই আব্দুল ফাত্তেহ আবদো মাহদি ৩ অগস্ট, রবিবার ইয়েমেনের অ্যাটর্নি জেনারেল এবং বিচারক আব্দুল সালাম আল-হুথির কাছে একটি চিঠি লিখে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেছেন। চিঠিতে, নিহতের ভাই লিখেছেন যে, তাঁর পরিবার চায় নিমিশা প্রিয়াকে ফাঁসি দেওয়া হোক। মূলত আরবি ভাষায় লেখা এই চিঠিতে মাহদির ভাই লিখেছেন, ‘১৬ জুলাই নিমিশার ফাঁসি স্থগিত হওয়ার পর অর্ধ মাসেরও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। আমরা, ভুক্তভোগীর উত্তরাধিকারীরা, প্রতিশোধের শাস্তি বাস্তবায়নের আমাদের বৈধ অধিকারকে সম্পূর্ণরূপে মেনে চলি এবং পুনর্মিলন বা মধ্যস্থতার সমস্ত প্রচেষ্টা প্রত্যাখ্যান করি।’ সুতরাং চিঠিতে মাহদির ভাই নিমিশার মৃত্যুদণ্ড কার্যকর করার নতুন সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন। এদিকে ২০১৪ সাল থেকে ইয়েমেন গৃহযুদ্ধের কবলে রয়েছে এবং রাজধানী সানা হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সরকার দেশটি ছেড়ে চলে গেছে এবং সৌদি আরব থেকে পরিচালিত পড়ছে। ভারত সরকার হুথি সরকারকে স্বীকৃতি দেয়নি, তাই ইয়েমেনের সঙ্গে কূটনৈতিক চ্যানেল সঠিকভাবে কাজ করছে না।

ইউকে নিমিশা প্রিয়াকে বাঁচাতে ‘সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল’ গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশের পর এই কাউন্সিলের কিছু সদস্য নিমিশাকে বাঁচাতে ইয়েমেন যাওয়ার কথা ছিল, কিন্তু সরকার অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ইয়েমেনে ভারতীয় নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ এবং এমন পরিস্থিতিতে সেখানে যাওয়ার জন্য বিদেশ মন্ত্রকের অনুমতি প্রয়োজন। এই বিষয়ে বিদেশ মন্ত্রককে জিজ্ঞাসা করা হলে, মন্ত্রক বলেছে যে ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং ইয়েমেনের দূতাবাসও সৌদি আরবের রিয়াদ থেকে পরিচালিত হচ্ছে। ইয়েমেনের সানায় বর্তমান সরকারের সঙ্গে ভারতের কোনও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। অতএব, ভারতীয়দের সে দেশে ভ্রমণের অনুমতি দেওয়া, একটি অত্যন্ত উদ্বেগের বিষয়। কেবল নিমিশা প্রিয়ার পরিবারকে সে দেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে নিমিশাকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। কিন্তু কোনও প্রতিনিধিদলকে ইয়েমেনে যেতে দেওয়া যাবে না। উল্লেখ্য, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা পেশায় নার্স নিমিশা স্বামী টমি থমাস এবং মেয়েকে নিয়ে ইয়েমেনে থাকতেন তিনি। ২০০৮ সাল থেকে সেখানকার এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন নিমিশা। তবে ২০১৪ সালে তাঁর স্বামী এবং ১১ বছরের কন্যা ভারতে ফিরে এলেও ইয়েমেনেই নিজের ক্লিনিক খোলার স্বপ্ন বাস্তবায়িত করতে থেকে যান তিনি। ওই বছরই ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মাহদির সঙ্গে যোগাযোগ হয় নিমিশার। মাহদি তাঁকে নতুন ক্লিনিক খুলতে সাহায্য করবেন বলে আশ্বাস দেন।

কারণ, ইয়েমেনের আইন অনুযায়ী, সে দেশে নতুন ব্যবসা শুরু করতে গেলে দেশীয় অংশী দারের দরকার হয়। ২০১৫ সালে মাহদি ও নিমিশা মিলে নতুন ক্লিনিক খোলেন। এর পর থেকেই দু’জনের মধ্যে বিরোধ দেখা দেয়। অভিযোগ, নিমিশার টাকা পয়সা কেড়ে নেওয়ার পাশাপাশি তাঁকে মাদকসেবনেও বাধ্য করতেন মাহদি। বিরোধ বাড়তে বাড়তে এক পর্যায়ে তাঁর পাসপোর্ট কেড়ে নেন মাহদি, যাতে কোনও ভাবেই নিমিশা ইয়েমেন ছাড়তে না-পারেন। আইনি কাগজপত্রে নিমিশাকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছিলেন মাহদি, ফলে নিমিশার প্রশাসনিক সাহায্য পাওয়া জটিল হয়ে পড়ে। মাহদির প্রতারণার বিষয়টি নিয়ে একাধিক বার পুলিশের দ্বারস্থ হলেও কোনও লাভ হয়নি নিমিশার। মাসখানেক জেলে থাকার পরেই ছাড়া পেয়ে যান মাহদি। জেল থেকে বেরিয়ে নিমিশার জীবন আরও দুর্বিষহ করে তোলেন তিনি। ফলে ওই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে অন্য পথ বেছে নেন নিমিশা। ২০১৭ সালের ২৫ জুলাই মাহদিকে ঘুমের ইঞ্জেকশন দেন ওই নার্স। ওভারডোজের কারণে মৃত্যু হয় মাহদির। এর পর হানান নামে এক সহকর্মীর সঙ্গে মিলে মাহদির দেহ টুকরো টুকরো করে কেটে জলের ট্যাঙ্কে ফেলে দেন। ওই মাসেই ইয়েমেন ছেড়ে পালানোর সময় ধরা পড়ে যান নিমিশা। অংশীদার মাহদিকে হত্যার দায়ে ২০১৮ সালে তাঁকে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের আদালত। মৃত্যুদণ্ড পান নিমিশা। তার পর থেকে ৩৬ বছর বয়সি নিমিশাকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছে তার পরিবার। শেষ চেষ্টা হিসাবে ‘দিয়া’ (নিহতের পরিবারের নির্ধারিত ক্ষতিপূরণের অঙ্ক) দিয়ে মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছেন নিমিশার মা প্রেমা কুমারী। কিন্তু কোনও লাভ হয়নি।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল