স্বস্তির খবর! ভারতীয় নার্সের মৃত্যুদণ্ডের বিষয়ে ইয়েমেনের সঙ্গে আলোচনায় ইরান

ইরান সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, ইরান এ বিষয়টি নিয়ে ইয়েমেন সরকারের সঙ্গে আলোচনা করবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইয়েমেনি নাগরিক তালাল আবেদা মাহেদিকে হত্যার দায়ে ২০১৭ সাল থেকে জেলবন্দী ভারতীয় নার্স নিমিশা প্রিয়া। টানা ৭ বছর কারাবাসের পর গতবছর ৩০ ডিসেম্বর ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেছেন। কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুযায়ী, ১ মাসের মধ্যেই নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হবে। এদিকে মেয়েকে বাঁচাতে ভারত সরকারের সাহায্য চাইছেন নিমিশার পরিবার। নিমিষার একাধিকবার জামিনের আবেদনও খারিজ হয়েছে। এরপরেই গত সোমবার (৩০ ডিসেম্বর) ইয়েমেনের রাষ্ট্রপতি রাশাদ আল-আলিমি নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড অনুমোদন করেন। এ নিয়ে ভারত সরকারের কাছেও সাহায্য চেয়েছিলেন নিমিষার পরিবার। অবশেষে ইয়েমেনে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের ব্যাপারে ইরান সরকারের পক্ষ থেকে স্বস্তির খবর সামনে এসেছে। ইরান সরকারের সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে একটি সংবাদমাধ্যমে জানিয়েছে, ইরান এ বিষয়টি নিয়ে ইয়েমেন সরকারের সঙ্গে আলোচনা করবে।

সূত্র জানিয়েছে, ইরান সরকার এ বিষয়ে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে রাজি। ইয়েমেনের আদালত নিমিশাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল, এবং তা ইয়েমেনের রাষ্ট্রপতি অনুমোদন করেছিলেন। অন্যদিকে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডের অনুমোদনের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রক (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে জানিয়েছিলেন, ‘ভারত ইয়েমেনে নিমিশা প্রিয়ার সাজা সম্পর্কে সচেতন। আমরা বুঝতে পেরেছি যে প্রিয়ার পরিবার মেয়েকে বাঁচাতে সরকারের সাহায্য চাইছেন। সরকার এই বিষয়ে সম্ভাব্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।” ইয়েমেনি রাষ্ট্রপতির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে ৩৬ বছর বয়সী নিমিশা প্রিয়ার ফাঁসি হবে। এদিকে মেয়েকে মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্য সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁর পরিবার। তাঁর মা প্রেমা কুমারী, ৫৭, চলতি বছরের শুরুতে ইয়েমেনের রাজধানী সানায় চলে গিয়েছেন। নিহত তালাল আবেদার পরিবারকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। নিমিশা ২০১৭ সাল থেকে ইয়েমেনের কারাগারে বন্দি। তার বিরুদ্ধে অভিযোগ, পাসপোর্ট জমা দেওয়ার জন্য ইয়েমেনি নাগরিক তালাল মাহদিকে অচেতন অবস্থায় ওভারডোজের সিডেটিভ ইনজেকশন দিয়ে মেরে ফেলেছিলেন।

এই ঘটনায় তাঁর সঙ্গে তাঁর একজন সহকর্মীও ছিলেন। এরপর ভুলবশত হত্যার জন্যে নিমিশা ও তাঁর সহকর্মী তালালেল দেহ টুকরো টুকরো করে জলের ট্যাঙ্কে ফেলে দেন। এই ঘটনায় অভিযুক্ত নিমিষা ২০১৭ সাল থেকে ইয়েমেন জেল খাটছেন। কেরলের পালাক্কাদের বাসিন্দা নার্স নিমিশা ২০১১ সাল থেকে স্বামী ও মেয়ের সঙ্গে ইয়েমেনে থাকেন। সেখানে একটি হাসপাতালে কাজ করতেন তিনি। তবে তাঁর স্বামী ও মেয়ে ২০১৪ সালে ভারতে ফিরে গিয়েছেন। কিন্তু নিমিশা ফিরতে পারেননি। এরপর ২০১৭ সালে পাসপোর্ট সংক্রান্ত কারণে তালাল আবেদার সঙ্গে তার বিবাদ হয়। এবং তাঁকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেন। গ্রেফতারের পর ২০১৮ সালের ৭ মার্চ, ইয়েমেনের আদালত নিমিশার মৃত্যুদণ্ড দিয়েছিল। এরপর মেয়েকে বাঁচানোর জন্যে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন নিমিশার মা। দিল্লি হাইকোর্টে দায়ের করা পিটিশনে দাবি করা হয়েছিল যে, মাহদি নার্সকে শারীরিক ও আর্থিকভাবে নির্যাতন করেছিলেন। তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। বাধ্য হয়ে নিমিশা এই কান্ড ঘটিয়েছে।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক