বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৯ কানওয়ার তীর্থযাত্রীর, আহত ৩

রবি ও সোমবারের মধ্যবর্তী গভীর রাতে নিহত তীর্থযাত্রীরা সোনেপুরের বাবা হরিহর নাথ মন্দিরে জলাভিষেক করতে যাচ্ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের বৈশালী জেলায় একটি হাই-টেনশন ওভারহেড তারের সংস্পর্শে এসে কমপক্ষে ১৩ জন কানওয়ার তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সঙ্গে তিনজন আহত হয়েছেন। সোমবার একজন পুলিশ কর্মকর্তা এই মর্মান্তিক ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার মধ্যরাতে বিহারের সুলতানপুর গ্রামের ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকায়। উক্ত পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, বৈশালী জেলার শিল্প আওতাধীন সুলতানপুর গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় হাই টেনশন ওভারহেড তারটি নিহতদের গাড়ির উপরে পড়ে যায়।

ফলে তৎক্ষণাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন গাড়িতে থাকা নয়জন কানওয়ার তীর্থযাত্রী এবং গুরুতর আহত হয়েছেন ৩ জন। এই ঘটনার প্রসঙ্গে হাজিপুর-সদরের মহকুমা আধিকারিক রামবাবু সাংবাদিক বৈঠকে বৈঠকে জানিয়েছেন, ‘রবি ও সোমবারের মধ্যবর্তী গভীর রাতে নিহত তীর্থযাত্রীরা সোনেপুরের বাবা হরিহর নাথ মন্দিরে জলাভিষেক করতে যাচ্ছিলেন। তখনই তাঁদের গাড়ির উপর আচমকা হাই টেনশন ওভারহেড ইলেকট্রিক তারটি পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তাঁরা।’

ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবং তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। আর মৃতদের ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকা খতিয়ে দেখছে পুলিশ।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস