মোদির রাজ্যে মর্মান্তিক নৌকাডুবি, ৯ পড়ুয়া সহ ১১ জনের সলিল সমাধি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খাসতালুক গুজরাতে পিকনিক করতে গিয়ে মর্মান্তিক নৌকাডুবিতে প্রাণ হারাল দুই শিক্ষক ও নয় পড়ুয়া। বৃহস্পতিবার ভাদোদরার কাছে একটি হ্রদে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পড়ুয়াদের পরিবারের সদস্যদের মধ্যে। ইতিমধ্যে গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র পটেল। তিনি নিহত শিক্ষক ও পড়ুয়াদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। 

জানা গিয়েছে, গুজরাতের ভাদোদরার কাছে হারনি হ্রদের ধারে পিকনিক করতে গিয়েছিলেন নিউ সানরাইজ স্কুলের পড়ুয়ারা। স্কুলের তরফেই তাদের পিকনিকে নিয়ে যাওয়া হয়। হারনি হ্রদে বোটিং করার সময় আচমকাই পড়ুয়া ও শিক্ষক ভর্তি নৌকাটি উল্টে যায়। নৌকাতে চার জন শিক্ষক সহ মোট ২৭ জন ছিল বলে জানা গিয়েছে। ২৭ জনের মধ্যে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে। পাশাপাশি নয় জন পড়ুয়ারও মৃত্যু হয়েছে।  

ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলের কর্মীরা। তারাই পড়ুয়াদের উদ্ধারের ব্যাপারে হাত লাগিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। গুজরাতের শিক্ষামন্ত্রী কুনওয়ার দিনদর জানান, ইতিমধ্যে ছয় জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। স্কুল পড়ুয়াদের নিয়ে যখন হ্রদের মধ্যে নৌকাটি ঘুরছিল, তখনই সেটি উল্টে যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুল পড়ুয়ারা কেউই কোনও লাইফ জ্যাকেট পরে ছিল না। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে নৌকায় পড়ুয়া ও শিক্ষকরা সওয়ারি হয়েছিলেন সেই নৌকাটি ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তুলেছিল। অতিরিক্ত যাত্রী হওয়ার কারণেই নৌকাটি উল্টে যায়। 

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?