চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইয়েচুরির সঙ্গে বৈঠক, বিজেপি বিরোধী জোট গঠন নিয়ে আলোচনা নীতীশের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : রাহুল গান্ধির পর সীতারাম ইয়েচুরি। দিল্লিতে এসে একের পর এক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষ বেরিয়ে দুই নেতাই বিজেপি বিরোধী ঐক্যের উপর জোর দেন। এদিনও প্রধানমন্ত্রী হওয়ার জল্পনা উড়িয়ে দেন নীতীশ।

বিজেপির সঙ্গত্যাগের পর কংগ্রেস-আরজেডি-বামেদের সমর্থনে সরকার গড়ার পর এই প্রথম দিল্লি এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গতকাল তিনি দিল্লিতে এসে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির সঙ্গে বৈঠক করেন। এদিন বৈঠক করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে। বৈঠক শেষে দুই নেতা সাংবাদিকদের মুখোমুখি হন। নীতীশ বলেন, ‘ইয়েচুরির সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক। মাঝখানে কিছুদিন বিচ্ছেদ হয়েছিল। কিন্তু আবার আমরা এক হয়েছি।’ এরপরই বিরোধী জোট গঠনের প্রসঙ্গ তুলে নীতীশ বলেন, ‘কংগ্রেস-বাম এবং আঞ্চলিক দলগুলি যদি জোট গঠন করে লড়াই করে, তাহলে সেটা খুব বড় ব্যাপার হবে। আমি সেই চেষ্টাই করছি।’ তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও বাসনা নেই বলে আরও একবার জানিয়ে দেন বিহারের মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের ইয়েচুরি বলেন, ‘বিজেপির বিরুদ্ধে দেশের সব ধর্মনিরপেক্ষ দলগুলিকে এক হওয়ার প্রয়োজন। নীতীশ কুমার আবার আমাদের মধ্যে ফিরে এসেছেন, সেটা খুব বড় ব্যাপার।’

দিল্লিতে থাকাকালীন প্রায় সব বিরোধী দলের নেতাদের সঙ্গেই মিলিত হবেন বিহারের মুখ্যমন্ত্রী। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে নীতীশের। এর আগে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসি আর পটনায় এসে নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেও বিরোধী ঐক্য নিয়ে কথা হয়।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ