মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জল্পনার অবসান। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিহারের  মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার পাটনায় দলীয় বৈঠকের পরেই ইস্তফা দিলেন নীতীশ। এই নিয়ে প্রায় মুখ্যমন্ত্রী পদ থেকে আটবার ইস্তফা দিলেন নীতীশ।  জানা গিয়েছে, এদিন বিকেলেই তিনি এনডি-এতে যোগদান করবেন। এই যোগদানের পরেই নীতীশ কুমার ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।

 উল্লেখ্য, ২০২০ সালে বিজেপিতে হয়ে জিতে বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার। তারপর ২০২১ সালে তিনি বিজেপি ছেড়ে যোগ দেন আরজেডিতে। সেখানেও জয়লাভ করে তিনি ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আর এবার ফের আরজেডি থেকে ইস্তফা দিলেন নীতীশ। এদিন ইস্তফা দিতে  রাজভবনে যাওয়ার সময় নীতীশ কুমারের সঙ্গে ছিলেন জেডিইউয়ের প্রবীণ মন্ত্রী বিজেন্দ্র যাদব।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে যোগ দেন। একাধিক বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। তবে নীতীশ কুমার  আচমকাই আরজেডি থেকে NDA-তে যোগ দেওয়ায় চাপে পড়বে বিরোধী জোট INDIA । আজ সকলের নজর রয়েছে পাটনার রাজনীতির দিকে।

উল্লেখ্য, বিহার বিধানসভায় রয়েছে ২৪৩ আসন। যারমধ্যে আরজেডির আসন  সংখ্যা ৭৯। তার পরেই বিজেপি পেয়েছে ৭৮,  জেডিইউ ৪৫, কংগ্রেসের ১৯, সিপিআই (এম-এল) ১২, সিপিআই (এম) ও সিপিআইয়ের ২টি করে, হিন্দুস্তানি আওয়াম মোর্চার (সেকুলার) ৪টি আসন এবং এআইএমআইএম ১টি ও ১জন নির্দল বিধায়ক আসন রয়েছে।  

 

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস

বিরতি কাটিয়ে অভিনয়ে কামব্যাক ক্যাটরিনার, কোন ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে?

সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

বাঙালি স্বাদে বিদেশি ছোঁয়া, বর্ষার দিনে বাড়িতে বানান ইলিশের পিৎজা

‘নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা সম্ভব’, দাবি মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত