BREAKING: বিহারে শক্তি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ নীতীশ

২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় এদিন ১৬৪ বিধায়ক নীতীশের পক্ষে ভোট দান করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: প্রত্যাশিত মতোই বিহার বিধানসভায় (Bihar Assembly) সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Chief Minister Nitish Kumar)। বুধবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিজেপির (BJP) আপত্তি উপেক্ষা করেই ভোটাভুটি করা হয়। ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় এদিন ১৬৪ বিধায়ক (MLA) নীতীশের পক্ষে (Nitish Kumar) ভোট দান করেন। ভোটাভুটির আগেই অবশ্য ওয়াক আউট করে সভা কক্ষ থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা (BJP Mla)। বিধানসভায় শক্তি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হওয়ার পরে নীতীশ জানিয়েছেন, জাতিগত জনগণনা সহ সামাজিক প্রকল্পগুলির উপরে বিশেষ  গুরুত্ব দেওয়া হবে।

এদিন মহাজোট সরকারের শক্তি প্রমাণের সভায় নীতীশ কুমারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা তারকিশোর প্রসাদ (Tarkishor Prasad)। তিনি বলেন, ‘বার বার জোট বদল করে নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছেন নীতীশ’। আলোচনায় অংশ নিয়ে আরজেডি নেতা তেজস্বী যাদব (Rjd Leader Tejaswi Yadav) বলেন, ‘রাজ্যে নতুন মহাজোট সরকার গঠন এক ঐতিহাসিক ঘটনা। অনেকেই বলেছেন, এই মহাজোট সরকার বেশিদিন চলবে না। আমি বলি, এই মহাজোট অনন্তকাল ধরে চলবে।’

বিতর্কে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, ‘গত বিধানসভা ভোটে বিজেপি বেশি আসন জেতার পরেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চেয়েছিলাম। বিজেপি নেতৃত্বকে বলেছিলাম, বেশি আসনে জেতায় মুখ্যমন্ত্রী পদ আপনাদের প্রাপ্য। যদিও বিজেপি শীর্ষ নেতৃত্ব তখন বলেছিলেন, আপনিই মুখ্যমন্ত্রী হোন। আর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আমার উপরে লাগাতার চাপ তৈরি করে গিয়েছেন বিজেপি নেতারা। সেই চাপ থেকে মুক্তি পেতেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছিলাম। ওই সিদ্ধান্তের পরে সব দলের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, ঠিক করেছেন।’  

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

তিলোত্তমা কাণ্ডে নির্মলের পর গ্রেফতার সঞ্জীব! জোড়া গ্রেফতারিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ অভয়ার মায়ের

অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের কোচবিহার পুলিশের

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর