বিহার: বিজেপির সঙ্গ ত্যাগ নীতীশের

বিকেলে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: অবশেষে বিহারে বিজেপির (BJP) সংসার ভেঙে দুইটুকরো। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে আসবেন। নীতীশের এই সিদ্ধান্ত যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বড় ধাক্কা সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিকমহল।

জোট সরকার যে ভাঙতে চলেছে, তার ইঙ্গিত অনেকদিন আগে থেকেই মিলছিল। সদ্য সমাপ্ত নীতি আয়োগের (NITI Ayog) বৈঠক নীতীশ এড়িয়ে যাওয়ায় স্পষ্ট হয়ে যায়, আজ হোক বা কাল জোট সরকারের ওপর থেকে মুখ্যমন্ত্রী সমর্থন প্রত্যাহার করে নেবে। যদিও জোট টিকিয়ে রাখতে কম চেষ্টা চালাননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। তাদের সেই চেষ্টা জলে গেল। বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরির প্রেক্ষিতে রাজ্যের বিজেপি বিরোদী দলের সদস্যরা ঘরোয়া বৈঠক করেন।

গত কয়েকদিন ধরেই নীতীশ কুমারের (Nitish Kumar) সঙ্গে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের খটাখটি লেগেই ছিল। জনতা দল (ইউ) শীর্ষ নেতৃত্বের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দল ভাঙানোর খেলায় মেতেছেন। নীতীশ কুমারের মান ভাঙাতে আসরে নামতে হয় অমিত শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাকে। তাতেও তারা নীতীশের মন জয় করতে পারেননি।

সময় যত গড়িয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জনতা দল (ইউ)-য়ের  (JD-U) ফাটল তত চওড়া হয়েছে। সেই ফাটল আর কোনওভাবেই জোড়া দেওয়া সম্ভব ছিল না বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। মঙ্গলবার দলীয় বৈঠকে নীতীশ কুমার জানিয়ে দেন, তিনি আর বিজেপির সঙ্গে থাকতে চাইছেন না। দলের সব সদস্য়ই মুখ্যমন্ত্রীর (CM) সিদ্ধান্তকে সমর্থন করে।  

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ