আটকে দিল অমিত শাহের মন্ত্রক, মঙ্গলবার পেশ হচ্ছে না দিল্লির বাজেট

যদিও কেজরিওয়াল সরকারের অভিযোগ অস্বীকার করেছে শাহের মন্ত্রক।  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অভূতপূর্ব, বেনজির। শেষ মুহুর্তে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক ছাড়পত্র আটকে দেওয়ায় আগামিকাল মঙ্গলবার আগামী অর্থ বর্ষের জন্য বাজেট পেশ করতে পারছে না অরবিন্দ কেজরিওয়াল সরকার। আর কেন্দ্রের এমন ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে আম আদমি পার্টি। মোদি সরকারের ভূমিকাকে ‘গুন্ডাগিরি’ বলে তোপ দেগেছে। যদিও কেজরিওয়াল সরকারের অভিযোগ অস্বীকার করেছে শাহের মন্ত্রক।  

কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার কারণে বাজেট পেশের আগে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন নিতে হয় দিল্লি সরকারকে।  আগামিকাল মঙ্গলবারই আগামী অর্থ বর্ষের জন্য দিল্লি বিধানসভায় বাজেট পেশ করার কথা ছিল মণীশ সিসোদিয়ার স্থলাভিষিক্ত হওয়া কৈলাস গহলৌতকে। কিন্তু বাজেট পেশ হওয়ার কয়েক ঘন্টা আগে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন না মেলায় আগামিকাল মঙ্গলবার দিল্লি বিধানসভায় বাজেট পেশ করা যাচ্ছে না।’ ইতিহাসে এই প্রথম দিল্লি সরকারের বাজেট কেন্দ্র আটকে দিয়েছে বলেও অশভিযোগ করেন তিনি।

দিল্লির মুখ্যমন্ত্রীর মন্তব্যের খানিকবাদেই আম আদমি পার্টির পক্ষ থেকে বাজেট নিয়ে এক টুইট করা হয়। তাতে বলা হয়, ‘বিগ ব্রেকিং। আগামিকাল দিল্লি বিধানসভায় বাজেট পেশ করা হবে না। ভারতের ইতিহাসে এই প্রথম দিল্লি সরকারের পক্ষ থেকে আগামিকাল বাজেট পেশ করার কথা ছিল, আর আজ সন্ধ্যায় বাজেট পেশের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সোজাসুজি গুন্ডাগিরি চলছে।’ বাজেট পেশ না করার ফলে দিল্লি সরকারের অধীনে থাকা শিক্ষক, চিকি‍ৎসক সহ সরকারি কর্মচারিদের বেতনও অনিশ্চিত হয়ে পড়ল।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌