স্কুলে ঢুকতে হলে ব্যাগে রাখতে হবে বাইবেল, নির্দেশ ঘিরে বিতর্ক

স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: হিজাব বিতর্কের রেশ এখনও মেটেনি। এরই মাঝে বেঙ্গালুরুর একটি স্কুল পড়ুয়াদের নির্দেশ দিল, স্কুল আসতে হবে বাইবেল সঙ্গে নিয়ে। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অভিভাবকদের থেকে লিখিয়ে আনতে হবে এই নির্দেশিকার ব্যাপারে তাদের কোনও আপত্তি নেই (নো অবজেকশন)। স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল বিতর্ক।

স্কুলে ঢুকতে গেলে ব্যাগে বাইবেল নিয়ে আসার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরুর ক্লিয়ারেন্স স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে হিন্দু জনজাগ্রুত সমিতি। সংগঠনের তরফ থেকে বলা হয়েছে, কোনও অবস্থাতেই পডু়য়াদের ওপর এই ধরনের নির্দেশিকা চাপিয়ে দেওয়া যায় না। ওই স্কুলে সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি বহু হিন্দু পরিবারের ছেলে-মেয়েরা পড়াশোনা করে। পড়াশোনা করে অন্যান্য সম্প্রদায়ের পডুয়ারা। স্কুল এই ধরনের নির্দেশ ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারকে খর্ব করে।

স্কুলের তরফ থেকে জারি করা নির্দেশিকার দিকে একবার তাকিয়ে দেখা যাক। অভিভাবকদের উদ্দেশ্যে নির্দেশিকায় বলা হয়েছে, ‘এই মর্মে আমাদের নিশ্চিত করতে হবে যে আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে আসার সময় অবশ্যই বাইবেল সঙ্গে নিয়ে আসবে। সকালে খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের জন্য যে বিশেষ প্রার্থনাসভা বসে, সেখানে সে অংশ নেবে। এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে সে মেনে চলবে, সেটা আপনাকে নিশ্চিত করতে হবে।’

হিন্দু জনজাগ্রুতি সমিতির মুখপাত্র মোহন গৌড়া জানিয়েছে, ‘এই ধরনের নির্দেশিকা ভারতীয় সংবিধানের ২৫ এবং ৩০ ধারাকে লঙ্ঘন করছে।’

রাজনৈতিকমহলের একাংশের মতে, কাল সোমবার থেকে বেঙ্গালুরু ফের তপ্ত হতে পারে।

আরও পড়ুন হিজাব পরেই পরীক্ষা দেব, কলেজ কর্তৃপক্ষের অনুমতি দিতে অস্বীকার

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?