রবিতে নয়, বৃহস্পতিতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ হেমন্ত সোরেনের

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রথমে ঠিক ছিল আগামী ৭ জুলাই রবিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হেমন্ত সোরেন। কিন্তু পরে ঠিক হয়. বৃহস্পতিবার বিকেল ৫টায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন হেমন্ত। এই নিয়ে তৃতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি।

বৃহস্পতিবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেনকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান। এরপর হেমন্তের শপথ গ্রহণ নিয়ে তোড়জোড় শুরু হয়। প্রথমে দলের তরফে জানানো হয়েছিল, আগামী রবিবার শপথ গ্রহণ করবেন হেমন্ত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য এই কথা জানিয়েছিলেন। পরে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, এদিন বিকেল পাঁচটাতেই শপথ নেবেন তিনি। জানা গিয়েছে, এদিন শুধুমাত্র হেমন্ত সোরেনই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। মন্ত্রিসভার বাকি সদস্যরা পরে শপথ নেবেন। রাজভবনের তরফে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সবুজসংকেত দেওয়া হয়েছে।

গত ২৮ জুন ঝাড়খণ্ড হাইকোর্ট হেমন্তের জামিন মঞ্জুর করে। এরপরই জেল থেকে বের হন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এই নেতা। গত বুধবার দুপুরে রাঁচিতে বৈঠকে বসেছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডি নেতারা। সেই বৈঠকেই স্থির হয়েছিল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন চম্পাই সোরেন। এরপরই বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন চম্পাই। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি অবৈধ জমি কেলেঙ্কারি মামলায় কয়েক ঘণ্টা জেরা করার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তখন তাঁর জায়গায় মুখ্যমন্ত্রীর দায়িত্বে আসেন চম্পাই। পাঁচ মাস পর ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরতে চলেছেন হেমন্ত।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের