উপনির্বাচনে জনতার ভোট পেয়ে দুটি বিধানসভায় তৃতীয় হয়েছে নোটা

অর্থাৎ শাসক কিংবা বিরোধী দল উভয়ের পক্ষে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই নোটা

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখ খুলছে জনগণের। মিথ্যা প্রতিশ্রুতির দিন শেষ হচ্ছে ধীরে ধীরে। সদ্য সমাপ্ত একাধিক রাজ্যের বিধানসভা উপনির্বাচনে আশ্চর্য ভাবে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভালো ফল করেছে নোটা। যার জন্য তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা।

মধ্যপ্রদেশের উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে মঙ্গলবার। যেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল জবাট বিধানসভায় তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা। মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৫,৬০৩ টি। এই আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী সুলোচনা রাউত, তিনি ৬,১০৪ ভোটের মার্জিনে হারিয়েছেন কংগ্রেস প্রার্থীকে। পৃথ্বীপুর বিধানসভায় ১,৭৪১ টি ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা। রায়গাঁওতে ১,৪৩৬ ভোট পেয়েছে নোটা ও আশ্চর্য রকম ভাবে ১৩,৬২৭ ভোট পেয়ে পঞ্চম স্থানে খান্দোয়া স্থানে রয়েছে নোটা।

অর্থাৎ শাসক কিংবা বিরোধী দল উভয়ের পক্ষে চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই নোটা। এই বিষয়ে বর্ষীয়াণ কংগ্রেস নেতা জিতু পাটওয়ারি জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে বিজেপি শাসনে অখুশি রয়েছে জনতা। কিন্তু নোটার ভোট বাড়ায় চিন্তা হবে কংগ্রেসের। আমাদের ভাবা উচিত কেন এটা ঘটছে। বুথ ভিত্তিক আলোচনায় বসে ফলাফল নিয়ে বিস্তারিত জানব।’ বিজেপির মন্ত্রী জানিয়েছেন, ‘মানুষ সচেতন হয়েছে। ভেবেচিন্তেই মানুষ ভোট দিচ্ছে। কিন্তু উপনির্বাচনে মানুষ বিরোধী কিংবা শাসককে বাদ দিয়ে নোটায় ভোট দিচ্ছে এটা কিন্তু ভাবার বিষয়।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের