৫২ টাকার সিগারেট-গুটখা চুরি, ২০ বছর বাদে বেকসুর আসামি

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৫২ টাকার গুটখা আর সিগারেট চুরির অভিযোগে টানা ২০ বছরের আইনি লড়াই! শেষমেশ আদালতের রায়ে খালাস পেলেন তিন অভিযুক্ত। ওড়িশার এই মামলাটি থেকে সাধারণ মানুষের কাছে আদালতের গুরুত্ব বোঝা যায়। ঘটনাটি ২০০৬ সালের।

জানা গিয়েছে, ওড়িশার সম্বলপুর জেলার বামরা এলাকার একটি পানের দোকান থেকে ৫২ টাকার গুটখা ও সিগারেট চুরির অভিযোগ ওঠে। দোকানটির মালিক ছিলেন প্রফুল্ল সাহু। অভিযোগের ভিত্তিতে পুলিশ নুনিয়ামুন্ডা গ্রামের চারজনকে গ্রেফতার করে। পাশাপাশি, চোরাই মাল কেনার অভিযোগে আরও একজনকে আটক করা হয়। পরে অভিযুক্তরা জামিনে মুক্তি পান এবং নিয়মিত আদালতে হাজিরাও দিতে থাকেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মামলার গতি ধীর হয়ে পড়ে। শুনানির তারিখ পিছোতে থাকে সাক্ষীরাও অনেক সময় আদালতে হাজির হননি। দীর্ঘ এই আইনি প্রক্রিয়ার মধ্যেই অভিযোগকারী প্রফুল্ল সাহু এবং দুই অভিযুক্তের মৃত্যু হয়। সম্প্রতি মামলাটি আবার সামনে আসে। বিচারাধীন মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্ত- গণেশ জয়পুরিয়া, আমেশ বাঙ্কারা এবং হেমন্ত সাহুকে গ্রেফতার করে আদালতে পেশ করে। শেষ পর্যন্ত সম্বলপুরের কুচিন্দা এসডিজেএম আদালত তিনজনকেই খালাস দেয়।

আরও পড়ুন: টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দিল কুকুর, পিলে চমকানো কাণ্ড বিজনৌরে

আইনজীবী মীনাকেতন মিশ্র জানান, ২০০৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত অভিযুক্তরা আইনি লড়াই চালিয়ে গিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের অনুপস্থিতি এবং বারবার শুনানি পিছিয়ে যাওয়ার কারণেই মামলার নিষ্পত্তিতে এত দীর্ঘ সময় লেগেছে। খালাসপ্রাপ্তদের একজন হেমন্ত সাহুর দাবি, প্রথমে তাদের ২৯ দিন জেলে থাকতে হয়েছিল। পরে জামিন মিললেও দুই দশক ধরে মামলার চাপ তাদের বহন করতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে দেশের বিচারব্যবস্থায় মামলার জটের সমস্যা। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রিডের তথ্য অনুযায়ী, শুধু ওড়িশাতেই ১৮ লক্ষের বেশি মামলা এখনও বিচারাধীন। এর মধ্যে বিপুল সংখ্যক মামলা বহু বছরের পুরোনো। সারা দেশেও একই ছবি। বর্তমানে দেশের বিভিন্ন আদালতে প্রায় ৪.৯ কোটি মামলা বিচারাধীন রয়েছে। এর বড় অংশই ফৌজদারি মামলা। এই পরিস্থিতিতে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির উপর জোর দিয়েছেন। পাশাপাশি সুপ্রিম কোর্ট  জামিন সংক্রান্ত মামলার দ্রুত শুনানির জন্য বিশেষ পদক্ষেপের সুপারিশ করেছে।৫২ টাকার চুরির মামলার এই দীর্ঘ যাত্রা এখন বিচারব্যবস্থার ধীরগতির এক প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ