ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশায় অ্যাম্বুল্যান্সের অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল এক রোগীর।  বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। কী কারণে সিলিন্ডারটি ফেটে গেল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার উদালা হাসপাতালে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম সুযশ বারিক। তিনি উদালা থানার অন্তর্গত কুন্দাবাই এলাকার বাসিন্দা। শারীরিক অসুস্থতার কারণে উদালা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো তাঁকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে পৌঁছয় একটি অ্যাম্বুল্যান্স। তাতেই তোলা হয়েছিল সুযশকে। তাঁকে অক্সিজেন দেওয়ার জন্য নাকে নল লাগানোর সময় আচমকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে অ্যাম্বুল্যান্সে। পরিস্থিতি বুঝে হাসপাতালের কর্মী ও উপস্থিত লোকজন দ্রুত সুযশকে গাড়ি থেকে বের করে আনেন। কিন্তু আগুনে গুরুতর ভাবে ঝলসে যাওয়ায় শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর। 

আরও পড়ুন: রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

এরপর অ্যাম্বুল্যান্সটিতে আরও একবার বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে গাড়ির ছাদ ছিটকে প্রায় ৪০ ফুট দূরে গিয়ে পড়ে। সেই সময় ঘটনাস্থলে থাকা আরও দু’জন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছয় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি, গ্যাস লিক নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন