নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না নবীন-এম কে স্ট্যালিন

শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গেলেন ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নীতি আয়োগের বৈঠক নিয়ে বড়সড় ধাক্কা খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠক এড়িয়ে গেলেন ৯ রাজ্যের মুখ্যমন্ত্রী। তার মধ্যে আট রাজ্যের মুখ্যমন্ত্রীই বিরোধী শিবিরের। কিন্তু নবম মুখ্যমন্ত্রীর গরহাজিরা বিজেপি শিবিরের কাছে বড় ধাক্কা। কেননা, ওই মুখ্যমন্ত্রীর নাম নবীন পট্টনায়ক। বৈঠকে গরহাজিরা থাকা নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পক্ষ থেকে ব্যাখ্যায় বলা হয়েছে, ‘পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে পারেন নি নবীন পট্টনায়ক।’

নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সহ ২০ বিরোধী দল। আর তা নিয়ে বিতর্কের মধ্যেই নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন নয় রাজ্যের মুখ্যমন্ত্রী। ওই নয় মুখ্যমন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের নীতীশ কুমার, ওড়িশার নবীন পট্টনায়ক, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও, তামিলনাডুর এম কে স্ট্যালিন, কেরলের পিনরাই বিজয়ন, রাজস্থানের অশোক গহলৌত, পঞ্জাবের ভাগবন্ত মান ও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল।

রাজধানীতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে নীতি আয়োগের অষ্টম গভর্নিং কাউন্সিলের বৈঠক বসেছে। ওই বৈঠকে ২০৪৭ সাল পর্যন্ত দেশের উন্নয়নের জন্য বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার কথা। কিন্তু ৯ গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি বৈঠককে কার্যত গুরুত্বহীন করে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীর বৈঠকে গরহাজিরা নিয়ে কটাক্ষ ছুড়েছে বিজেপি। নীতি আয়োগের বৈঠক বয়কট করে পরোক্ষে রাজ্যের সাধারণ মানুষকে বঞ্চিত করেছেন মুখ্যমন্ত্রীরা।

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির