মহিলাকর্মীদের মাসে ১ দিন ‘পিরিয়ডস্’ ছুটির ঘোষণা ওড়িশা সরকারের

কটকে জেলা-স্তরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রবতী পারিদা এই বিষয়টি ঘোষণা করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনে মত্ত গোটা দেশ। ১৯৪৭ সালের ১৫ অগস্ট আজকের দিনেই স্বাধীনতা পেয়েছিল ভারত। তাই আজকের দিনটি গোটা ভারতবাসীর কাছেই গর্বের দিন। কিন্তু কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে গোটা দেশে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে। তরুণী চিকিৎসকের মৃত্যু ঘিরেই এখন একাধিক প্রশ্ন? তবে কি এখনও পুরুষতান্ত্রিক সমাজ রয়েছে? তবে কি এখনও ব্রিটিশ শাসনের মতোই নারীরা পরাধীন? এই নিয়েই গোটা দেশ প্রতিবাদে নেমেছে। তবে নারীদের নিরাপত্তা নিয়ে যেমন আওয়াজ ওঠে, তেমনি নারীদের সুরক্ষার কথা ভেবেই বিভিন্ন রাজ্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে প্রতি মুহূর্তে। হ্যাঁ, এগুলো ভুললে কিন্তু চলবে না। যেমন পশ্চিমবঙ্গে নারিদের জন্যে রয়েছে কন্যাশ্রী, লক্ষীশ্রী, সবুজশ্রী, লক্ষীর ভান্ডার প্রমুখ প্রকল্প। এছাড়াও গর্ভবতী অবস্থায় বিভিন্ন সরকারি মহিলা কর্মচারীদের মেটারনিটি ছুটি দেওয়া হয় দীর্ঘদিন। এবার নারী সুরক্ষার জন্যে দারুণ একটি পদক্ষেপ নিল ওড়িশা সরকার। আর স্বাধীনতা দিবসের দিনেই তা ঘোষণা করল সরকার।

আসলে সরকারি-বেসরকারি সংস্থার মহিলা কর্মীজীবিদের প্রতি মাসেই ৭ দিন ‘মাসিক অর্থাৎ পিরিয়ডস্’-এর জন্যে বরাদ্দ থাকে। এই অবস্থায় অনেকেই বিছানায় শয্যাশায়ী হয়ে যায়, মারাত্মক পেটে ব্যথা অফিস যাওয়া তো দূর ঘরের কাজ করারও সম্ভব হয়না তাঁদের। এক্ষেত্রে বেসরকারি সংস্থায় একদিন অনুপস্থিত হলেই বেতন থেকে ঘ্যাচাং ফু অর্থাৎ টাকা কেটে নেওয়া হয়। এবার এমন নিয়মেই তালা পড়াল ওড়িশা সরকার। বৃহস্পতিবার ওড়িশা সরকার রাজ্য সরকার এবং বেসরকারী উভয় ক্ষেত্রেই কর্মরত মহিলাকর্মীদের জন্য একদিনের মাসিক ছুটি নীতি চালু করেছে। কটকে জেলা-স্তরের স্বাধীনতা দিবস উদযাপনের সময় ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রবতী পারিদা এই বিষয়টি ঘোষণা করেছেন। অবিলম্বে কার্যকর, নীতিটি মহিলা কর্মচারীদের তাদের মাসিক চক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নেওয়ার অনুমতি দিচ্ছে, আর এমন অবস্থায় ছুটি নিলে কোনও বেতনও কাটা যাবেনা। মহিলাদের স্বাস্থ্যকে আরও ভালভাবে সমর্থন করার লক্ষ্যে এমন অভাবনীয় নীতি চালু করল ওড়িশা সরকার।

তবে ২০২২ সালে মহিলাদের মাসিক ছুটির অধিকার এবং মাসিক স্বাস্থ্য পণ্য বিল, বিনামূল্যে প্রবেশাধিকার ঋতুস্রাবের সময় মহিলাদের এবং ট্রান্সওয়াইমেনদের জন্য তিন দিনের বেতনের ছুটির প্রস্তাব করা হলেও, বিলটি এখনও কার্যকর করা হয়নি। সুপ্রিম কোর্ট সম্প্রতি কেন্দ্রীয় সরকারকে মহিলা কর্মচারীদের জন্য মাসিক ছুটির বিষয়ে একটি মডেল নীতি তৈরি করার আহ্বান জানিয়েছিল, যেটি বিচারক হস্তক্ষেপের পরিবর্তে নীতি-নির্ধারণের আওতায় পড়ে।বর্তমানে, বিহার এবং কেরল হল একমাত্র ভারতীয় রাজ্য যেখানে মহিলাদের ‘মাসিক’ ছুটির নীতি কার্যকর হয়েছে। বিহার ১৯৯২ সালে তার নীতি চালু করেছিল, যেখান মহিলাদের প্রতি মাসে দুই দিন মাসিক ছুটির অনুমতি দেয়। ২০২৩ সালে, কেরল ১৮ বছরের বেশি বয়সী মহিলা শিক্ষার্থীদের জন্য ৬০ দিনের মাতৃত্বকালীন ছুটি সহ সমস্ত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানে মহিলা ছাত্রদের মাসিক ছুটি বাড়িয়েছিল।

ভারতের কিছু বেসরকারী কোম্পানি, যেমন Zomato, মাসিক ছুটির নীতিও গ্রহণ করেছে, Zomato ২০২০ সাল থেকে বার্ষিক ১০ দিন মহিলাদের মাসিক ছুটির অনুমতি দিয়েছে, বিনা বেতন কাটা ছাড়াই। তবে এই ব্যবস্থা থাকা সত্ত্বেও, ভারতে মাসিক ছুটির জন্য কোনও জাতীয় আইন নেই। ঋতুস্রাব বেনিফিট বিল, ২০১৭, এবং মহিলাদের যৌন, প্রজনন এবং মাসিক অধিকার বিল, ২০১৮-এর মতো সম্পর্কিত বিলগুলি পাস করার পূর্ববর্তী প্রচেষ্টাগুলি সফল হয়নি৷ এক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে এল ওড়িশা।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা