ঘুষের মাধ্যমে বিশাল সম্পত্তি!‌ তেলেঙ্গানায় ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনারের ১০০ কোটির সম্পদ বাজেয়াপ্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পদের। এমনই অভিযোগ উঠেছে এক সরকারি অফিসারের বিরুদ্ধে। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তেলেঙ্গানা দুর্নীতি দমন ব্যুরো মাহবুবনগর জেলার ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনারের বিরুদ্ধে তাঁর আয়ের উৎসের তুলনায় বিপুল সম্পদের মালিকানার অভিযোগ উঠেছে। তার জেরে মামলা দায়ের করা হয়েছে। তাঁর প্রাসাদোপম বাড়ি থেকে শুরু করে কোটি কোটি টাকা সম্পদ সরকারি চাকরি করে করা যে সম্ভব নয় সেটা সকলেই বোঝেন। এবার তা নিয়েই মামলা।

এদিকে মুড কিষাণের কাছ থেকে বাজেয়াপ্ত সম্পত্তির নথিভুক্ত মূল্য ১২.৭২ কোটি টাকা। কিন্তু তদন্তকারীরা বলছেন যে, বিশাল জমি এবং বাণিজ্যিক স্বার্থ বিবেচনা করে প্রকৃত বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। তদন্তকারীদের ধারণা, সম্পদের বাজার মূল্য ১০০ কোটি টাকারও বেশি। সূত্রের খবর, ৩১ একর কৃষি জমির বাজার মূল্য ৬২ কোটি টাকা হতে পারে। বড় অফিসার পদমর্যাদা এবং কার্যকালের মেয়াদ বিবেচনা করলে তাঁর সম্পদের পরিমাণ বেশ চমকপ্রদ। তাঁর পদমর্যাদার একজন অফিসার মাসিক বেতন ১ লক্ষ থেকে ১.২৫ লক্ষ টাকার মধ্যে। কিষাণের বাসভবন এবং তাঁর সহযোগীদের ১১টি জায়গায় অভিযান চালানো হয়। তাতেই বিলাসবহুল এবং বাণিজ্যিক বিনিয়োগের নানা ধরণের তথ্য সামনে এসেছে।

অন্যদিকে এখানেই সম্পদের তথ্য শেষ নয়, আর কিছু তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। তার মধ্যে রয়েছে লাহারি ইন্টারন্যাশনাল হোটেলের ৫০ শতাংশ অংশীদারিত্ব এবং নিজামবাদে ৩,০০০ বর্গ ফুটের প্রিমিয়াম আসবাবপত্রের শোরুমের জায়গা রয়েছে মুড কিষাণের নামে। এমনকী বিশাল জমির মধ্যে রয়েছে সাঙ্গারেড্ডি জেলায় ৩১ একর কৃষি জমি এবং নিজামবাদ পৌরসভার অধীনে অতিরিক্ত ১০ একর বাণিজ্যিক জমি। নগদ সম্পদ এবং যানবাহনও তাঁর রয়েছে। ১.৩৭ কোটি টাকার সঞ্চয় বাজেয়াপ্ত করা হয়েছে। ১ কেজিরও বেশি সোনার গয়না এবং একটি ইনোভা ক্রিস্টা ও একটি হোন্ডা সিটি–সহ বিলাসবহুল গাড়িও রয়েছে।

এছাড়া মুড কিষাণের নিজামবাদের অশোকা টাউনশিপে দুটি ফ্ল্যাট এবং সাঙ্গারেড্ডিতে একটি বিলাসবহুল পলিহাউস রয়েছে। যার মালিক এই মাহবুবনগর জেলার ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনার। ডেপুটি ট্রান্সপোর্ট কমিশনারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি কর্মরত থাকাকালীন হোটেল এবং শোরুমের একটি বিশাল ‘‌ছায়া সাম্রাজ্য’‌ গড়ে তোলেন। যা দুর্নীতি প্রতিরোধ আইন লঙ্ঘনের সামিল। কিষাণের বিরুদ্ধে সংশোধিত দুর্নীতি প্রতিরোধ আইনের ধারার ১৩(১)(খ) এবং ১৩(২) অধীনে মামলা দায়ের করা হয়েছে। এই ধারাগুলি অবৈধভাবে নিজেকে সম্পদশালী করা এবং অপরাধমূলক কাজের সঙ্গে সম্পর্কিত।

স্ত্রীকে খুন, দেহ পুড়িয়ে হাড় ফেলল যমুনায়! পুলিশের কাছে গিয়ে কী ভুল করলেন স্বামী?

এশিয়াডে শ্রীলঙ্কাকে হেলায় হারাল ভারত, শ্রেয়সদের সোনা জয়ের পথে কাঁটা পাকিস্তান

মমতাপন্থী সাংসদ মহুয়ার বিরুদ্ধে আপাতত কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

জ্ঞানেশের পর সীমা খান্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের মমতাপন্থী সাংসদ মহুয়ার

মদের দোকান খুলতে চান? নতুন নিয়ম লাগু রাজ্য সরকারের

পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ, মন্দারমণিতে ২ কিমি এলাকা ‘রেড জোন’

ফুলবদলের উপহার, রাজ্য়সভায় বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক!

সাহসী ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের পরিবারকে ফোন প্রধানমন্ত্রী মোদির, কি কথা হল?

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

এশিয়াডের ফাইনালে পাকিস্তান, ফের দেখা যাবে ভারত-পাক মহারণ?

অনুব্রত মণ্ডলের উপর হামলার ঘটনায় ছাড়া পেল অভিযুক্তরা

রেকর্ড রান তাড়া করে ভারত জিতলেও খুশি নন কোচ গম্ভীর, কারণ জানালেন নিজেই