দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু বছরের দাম্পত্যে ইতি! পারস্পরিক সম্মতিতে আলাদা পথ বেছে নিলেন ওমর আবদুল্লাহ ও পায়েল। শুক্রবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ এবং তাঁর স্ত্রী পায়েল আবদুল্লাহ পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানতে সম্মত হয়েছেন। আদালতে উভয় পক্ষ জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পাশাপাশি তাঁদের মধ্যে চলা সমস্ত অমীমাংসিত বিরোধও আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে। ফলে সুপ্রিম কোর্ট তাঁদের বিবাহবিচ্ছেদ মঞ্জুর করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

দিল্লি হাইকোর্ট বিবাহবিচ্ছেদের আবেদন খারিজ করে দেওয়ার পর সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ। মামলার শুনানি চলাকালীনই ওমর আবদুল্লাহ ও তাঁর স্ত্রী পায়েল পারস্পরিক সম্মতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং যৌথভাবে আদালতে আবেদন জমা দেন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দায়ের করা সমস্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। ফলে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান ঘটতে চলেছে। ওমর আবদুল্লাহ ও পায়েলের পরিচয় হয়েছিল দিল্লির ওবেরয় হোটেল কর্মসূত্রে। সেই পরিচয় থেকেই ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই ছেলে জহির ও জামির। তবে ২০০৯ সাল থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। পরে ২০১১ সালে ওমর আবদুল্লাহ প্রকাশ্যে জানান, তাঁদের ১৭ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির সময় দম্পতির পক্ষে সওয়াল করেন আইনজীবী কাপিল সিব্বল। বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চকে তিনি জানান, উভয় পক্ষ স্বেচ্ছায় বিবাহবিচ্ছেদের সম্মত হয়েছেন এবং সমস্ত বিরোধ মিটিয়ে ফেলেছেন। চলতি মাসের শুরুতেই সংবিধানের ১৪২ নম্বর ধারায় বিবাহবিচ্ছেদের আবেদনও দাখিল করা হয়েছে। এর জবাবে বিচারপতি পি এস নরসিংহ বলেন, আদালত সমঝোতার শর্ত অনুযায়ী উপযুক্ত নির্দেশ দেবে। পরে বেঞ্চ জানায়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই মামলার নিষ্পত্তি করা হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি