‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রুচিকা সিংহের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর তাঁর পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের মুখপাত্র সৌরভ দাস পুলিশের পদক্ষেপকে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বলে দাবি করেছেন। একই সঙ্গে নিট-ইউজি আন্দোলন ঘিরে সংঘর্ষে আহত দিল্লি পুলিশের সদস্যদের পরিবারের বক্তব্য প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নয়ডা পুলিশের দায়ের করা মামলার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান সিজেপি মুখপাত্র সৌরভ দাস। এক্স-এ করা পোস্টে তিনি লেখেন, রুচিকা সিংহের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর দাবি, অশালীন ভাষা ব্যবহারের অভিযোগকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখানো উচিত নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, লোকসভার বহু সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সেই তুলনায় এক ২৫ বছরের তরুণীর বিরুদ্ধে আইন প্রয়োগ করে তাঁকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অবিলম্বে এই পদক্ষেপ বন্ধ করার দাবি জানান সিজেপি মুখপাত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজিয়াবাদের বসুন্ধরার বাসিন্দা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী স্মৃতি সিংহের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(১) এবং ৩৫৬(১) ধারায় প্রথম তথ্য প্রতিবেদন নথিভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জন্তর মন্তরে নিট-ইউজি আন্দোলনে অংশ নিয়ে রুচিকা সিংহ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন, যা একটি সাংবিধানিক পদের মর্যাদাহানির পাশাপাশি জনশৃঙ্খলা বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করেছে। পরে মামলাটি তদন্তের জন্য দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

এদিকে, নিটের প্রশ্নফাঁসের অভিযোগে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে সংঘর্ষে আহত পুলিশকর্মীদের পরিবারের সদস্যরাও নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। দিল্লি পুলিশের এক সাব-ইনস্পেক্টরের ছেলে কুঞ্জলের দাবি, আন্দোলনস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর বাবা হামলার মুখে পড়েন। চার ঘণ্টা অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর সহকর্মীদের সাহায্যে বাড়ি ফেরেন। তখন তাঁর উর্দি রক্তে ভেজা ছিল এবং মাথায় চারটি সেলাই পড়েছিল।

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

বক্সঅফিসে রেকর্ড! মুক্তির দিনেই ভারতে ৭২.৪৪ কোটি টাকা আয় করল ‘স্পাইডার-ম্যান’

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল