বিবাহ বিচ্ছেদ মামলায় ওমর আবদুল্লার স্ত্রীর জবাব তলব সুপ্রিম কোর্টের

এই বিষয়ে ওমর আবদুল্লার আইনজীবী আদালতকে বলেছেন, দম্পতি প্রায় ১৫ বছর ধরে আলাদাভাবে বসবাস করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর স্ত্রী পায়েল আবদুল্লাহর দায়ের করা বিবাহবিচ্ছেদের আবেদনের বিষয়ে নোটিশ জারি করল দেশের শীর্ষ আদালত। দাম্পত্য জীবনের প্রায় ১৫ বছর ধরে আলাদা বসবাস করছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং তাঁর স্ত্রী পায়েল আবদুল্লাহ। ১৯৯৪ সালে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তাঁদের দুই ছেলে জাহির এবং জমির। প্রেম করেই বিবাহ করেছিলেন ওমর আবদুল্লা এবং পায়েল আবদুল্লাহ। জানা গিয়েছে, স্ত্রী দ্বারা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিগ্রহের শিকার। তাই ওমর আবদুল্লা নিজেই বিচ্ছেদ চেয়েছিলেন।

তিনি ২০১৬ সালে বিচ্ছেদের আবেদন করেন দিল্লি হাইকোর্টে। কিন্তু দিল্লি হাইকোর্ট শুধুমাত্র নিষ্ঠুরতার ভিত্তিতে ওমরের করা বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়। এরপরই ওমর দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং সুপ্রিমকোর্ট সোমবার ওমর আবদুল্লাহর আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছে। আগামী ছয় সপ্তাহের মধ্যে পায়েল জবাব চেয়েছে। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহর একটি বেঞ্চ ছয় সপ্তাহের মধ্যে পায়েল আবদুল্লার জবাব চেয়েছে। এই বিষয়ে ওমর আবদুল্লার আইনজীবী আদালতকে বলেছেন, দম্পতি প্রায় ১৫ বছর ধরে আলাদাভাবে বসবাস করছে।

তাঁদের বিয়েটা একটি “মৃত” বিয়ে।তিনিই সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে শীর্ষ আদালতকে এই বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ করেন। বিচারপতি সঞ্জীব সচদেবা এবং বিকাশ মহাজনের একটি বেঞ্চ ২০১৬ সালে এই মামলার অধীনে, পায়েল ওমর আবদুল্লাহকে তালাক দিতে অস্বীকার করেছিল। কারণ তাঁর দাবি ছিল, তাঁর বিরুদ্ধে ওমর আবদুল্লার করা নিষ্ঠুরতার অভিযোগগুলি অস্পষ্ট। আর তা পায়েলের বিরুদ্ধে করা “নিষ্ঠুরতা” দাবিগুলি প্রমাণও করতে পারেননি ওমর আবদুল্লা। তখন দিল্লি হাইকোর্ট এই মামলার রায়ে বলেছিল যে, তারা ওমর-পায়েলের বিচ্ছেদের কারণগুলি স্পষ্ট নয়। আদেশে বলা হয়েছিল, “পারিবারিক আদালতের গৃহীত দৃষ্টিভঙ্গিতে আমরা কোন দুর্বলতা খুঁজে পাই না। নিষ্ঠুরতার অভিযোগগুলি অস্পষ্ট এবং অগ্রহণযোগ্য ছিল।” ওমর এবং পায়েল ২০১১ সাল থেকে আলাদাভাবে বসবাস করছেন। তারা তাদের দুই ছেলের দায়িত্ব ভাগ করে নিয়েছেন। এর আগে, হাইকোর্ট ন্যাশনাল কনফারেন্সকে তাঁর দুই ছেলেকে প্রতি মাসে ৬০,০০০ ছাড়াও তার স্ত্রীকে রক্ষণাবেক্ষণ হিসাবে প্রতি মাসে ১.৫ লাখ দেওয়ার নির্দেশ দিয়েছিল।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস