মধ্যপ্রদেশে বিজেপি নেতা যুবতীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ, গ্রেফতার করেনি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আবার ডবল ইঞ্জিন রাজ্যে উঠল নারী নিগ্রহের অভিযোগ। আর তাতে সরাসরি জড়িয়ে গেল বিজেপি নেতার নাম। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। মধ্যপ্রদেশের সাতনার এক ২৫ বছরের যুবতী এবং বিউটি পার্লারের মালিককে যৌন নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির নাগোদ মণ্ডল সভাপতি পুলকিত ট্যান্ডনের বিরুদ্ধে যৌন নিগ্রহ, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ওই যুবতী এমনই অভিযোগ করেছেন। মঙ্গলবার বেশি রাতে নাগোদ থানা এলাকায় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং মোবাইলে ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশকে ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে। আর তাতেই রাজনৈতিক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এদিকে বিজেপি নেতা–মন্ত্রীরা যে মহিলাদের সম্মান দিতে জানে না তা বারবার অভিযোগ তুলে থাকেন বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এবার সেটাই যেন সিলমোহর পড়ল এই ঘটনার মধ্যে দিয়ে। নির্যাতিতা তাঁর মা এবং ভাইদের সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলকিত ট্যান্ডনের গুদামের কাছেই একটি বিউটি পার্লার চালান ওই যুবতী। যেখানে তাঁর যৌন নির্যাতন এবং শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেছেন পুলিশের কাছে। এফআইআর অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টার দিকে পুলকিত ট্যান্ডনের কর্মী আরকে নামদেবের কাছ থেকে যুবতী একটি ফোন পান। ওই যুবতীকে বলা হয় যে, একজন গ্রাহক পার্লার পরিষেবার জন্য এসেছেন। প্রথমে রাজি না হলেও পরে ওই যুবতী রাজি হন এবং গুদামে পৌঁছন।

অন্যদিকে যুবতী পুলিশে যে অভিযোগ করেছেন তাতে বলা হয়েছে যে, নামদেব তাঁকে গুদামের ভিতরে নিয়ে যান এবং পুলকিত ট্যান্ডনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। যিনি তখন মদ্যপান করছিলেন। কোনও গ্রাহক নেই বুঝতে পেরে যুবতী তখন চলে যাওয়ার চেষ্টা করেন। আর তখনই পুলকিত ট্যান্ডন তাঁর হাত ধরে তাঁকে পিছনে টেনে নিয়ে যান এবং তাঁর শ্লীলতাহানি করেন। এমনকী তাঁকে ওখান থেকে বের হতে বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁর কর্মী নামদেবও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে নির্যাতিতার বাড়ি কাছাকাছি ছিল বলে তাঁর মা এবং ভাই বিকট শব্দ ও হট্টগোল শুনে বাইরে ছুটে আসেন।

এছাড়া দিদির সঙ্গে অভব্যতা করছেন পুলকিত দেখে যুবতীর ভাই যখন তাঁর মোবাইল ফোনে ঘটনাটি রেকর্ড করতে শুরু করেন তখন পুলকিত ভিডিও বন্ধ করার জন্য ফোনটি ভেঙে ফেলেন বলে অভিযোগ। অভিযুক্তরা তাঁদের দিকে মদের বোতল ছুঁড়ে মারেন, চড় মারেন এবং মারধর করেন। তারপর যুবতীকে জোরে ধাক্কা দেন বলেও অভিযোগ। তখন ওই নির্যাতিতা লোহার রডের উপর পড়ে যান এবং আহত হন। মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হন এবং পরে তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, পুলিশে অভিযোগ না করার জন্য তাঁদের উপর চাপ দেওয়া হয়েছিল। এরপর বুধবার সকালে হামলার সিসিটিভি ফুটেজ এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেনি। তবে বিজেপি জেলা সাধারণ সম্পাদক রমাকান্ত গৌতম পুলকিত ট্যান্ডনকে শোকজ নোটিশ দেন।

অপারেশন সিঁদুর’-এর পর প্রথম! দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

হাড়ের মারাত্মক ক্ষয় রুখতে রোজ ঠিক কতটা ক্যালসিয়াম প্রয়োজন?

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক