রামের ভূমিকায় অভিনয় করতে গিয়ে হার্ট অ্যাটাক, তৎক্ষণাৎ মৃত্যু অভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চলছে নবরাত্রি অনুষ্ঠান। তাই দিল্লির শাহদারা এলাকায় মঞ্চস্থ হয়েছিল  রামলীলা নাটক ।  আর তখনই ঘটল মর্মান্তিক ঘটনা। রামের চরিত্রে অভিনয় করতে গিয়ে আচমকাই হার্ট অ্যাটাক হল এক ব্যক্তির । তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি হলেন  ৪৫ বছর বয়সী সুশীল কৌশিক ।

রামলীলার একটি ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, সুশীল কৌশিক ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন । রামের কাছে আবার প্রাথনা করছেন। আর সেইসময় আচমকাই সুশীল বুকে ব্যথা অনুভব করে মঞ্চের মধ্যে বসে পড়ে । সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আর সেখানেই সুশীলের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ প্রকাশ্য স্থানে প্রস্রাব করতে নিষেধ করায় আক্রান্ত ফুটপাতবাসী

জানা গিয়েছে, নিহত ওই ব্যক্তি পেশায় একজন সম্পত্তি ব্যবসায়ী। আর তিনি  ছিলেন ভগবান রামের ভক্ত । সেইজন্য রামলীলায় ভগবান রামের ভূমিকায় অভিনয় করেন।  আর তাতেই ঘটল মর্মান্তিক ঘটনা।   ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।   উল্লেখ্য এক পরিসংখ্যান মারফত জানা গিয়েছে , ১৯৯০ সাল থেকে অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। প্রাণ হারিয়েছেন  বহু মানুষ। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): হাফসেঞ্চুরি ঋষভ পন্থের, ভারত ৪০৩/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের