অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে খতম পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি ভয়াবহ জঙ্গি হামলা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। জঙ্গিদের হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। এবার সেই হামলার অন্যতম মূলচক্রীর মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, পুলওয়ামা হামলার অন্যতম মূলচক্রী হামজা বুরহানকে পাক অধিকৃত কাশ্মীরে খতম করে দিয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।

জানা গিয়েছে, ‘ডাক্তার’ নামে পরিচিত হামজা বুরহানের উপর মুজাফফারাবাদে হামলা চালানো হয়েছে। একাধিক গুলির আঘাত রয়েছে তার শরীরে। পুলওয়ামার রত্নীপোরা এলাকার খারবাতপোরায় জন্মগ্রহণ করেন বুরহান, যার আসল নাম আরজুমান্দ গুলজার দার।   বুরহান উচ্চশিক্ষার অজুহাতে ২০১৭ সালে পাকিস্তানে চলে যান। তবে, তিনি সেখানে গিয়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আল-বদরে যোগ দেন এবং দ্রুত সংগঠনের কমান্ডার পদ পান। ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করেছিল। সেই ব্যক্তিকে খুন করে অজ্ঞত পরিচয়ের বন্দুকবাজ। 

আরও পড়ুন: জেলে বসেই রোহিতের বাড়িতে গুলি চালানোর ছক গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের

এই হামলার পর ফের এই চর্চা শুরু হয়েছে যে পাকিস্তানে আবারও কি সক্রিয় হয়েছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা? যারা বেছে বেছে হত্যা করছে ভারত বিরোধীদের। পুলওয়ামা ঘটনাটি ছিল ভারতে নিরাপত্তা কর্মীদের উপর জইশ-ই-মহম্মদ (জেএম) দ্বারা পরিচালিত সবচেয়ে মারাত্মক হামলা। আদিল আহমেদ দার নামের এক জইশ জঙ্গি লেথপোরায় সিআরপিএফ-এর একটি কনভয়ে আরডিএক্স বোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল।  সেই হামলার বদলা নিতে কয়েকদিন পর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটে একটি সার্জিক্যাল স্ট্রাইক চালায়। নিকেশ করা হয়েছিল পাকিস্তানের একাধিক জঙ্গিকে  সেই সঙ্গেই নষ্ট করা হয়েছিল বহু জঙ্গি ঘাঁটি।  

 

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান