বিহারে পুলিশের হানায় ফাঁস যৌনচক্র, আটক ৭

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বিহারের সাহারসা জেলায় পুলিশের অভিযানে একটি যৌনচক্রের পর্দাফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে সদর থানা এলাকার রিফিউজি কলোনিতে অবস্থিত একটি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। অভিযানে এক মহিলা-সহ মোট সাতজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই গেস্ট হাউসে অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চলছিল। খবর পাওয়ার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে গিয়ে পুলিশ গেস্ট হাউসের বিভিন্ন কক্ষ থেকে এক মহিলা ও ছয়জন পুরুষকে আটক করে। সেখান থেকে বিপুল পরিমাণ আপত্তিকর সামগ্রীও উদ্ধার হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন সদর এসডিপিও অলোক কুমার, সদর ডিএসপি কমলেশ্বরী প্রসাদ সিং, সদর থানার ওসি অজয় পাসওয়ান এবং এসটিএফ-এর সদস্যরা। পরে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের (এফএসএল) একটি দলও পৌঁছায়। তারা বিভিন্ন নমুনা ও প্রমাণ সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকাল থেকে বিকেল পর্যন্ত গেস্ট হাউসে মহিলাদের রাখা হত। মোটা টাকার বিনিময়ে সেখানে দেহব্যবসা চলত বলে অভিযোগ। ব্যস্ত বাজার এলাকার মাঝখানে দীর্ঘদিন ধরে কীভাবে এই কর্মকাণ্ড চলছিল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

সাহারসার সদর এসডিপিও অলোক কুমার জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেস্ট হাউসের সমস্ত কক্ষ সিল করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গেস্ট হাউসের মালিক ও পরিচালকের বিরুদ্ধে মামলা রুজু করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০