বিজেপির বিরুদ্ধে কাজ করবে না বিরোধী জোট, দাবি প্রশান্ত কিশোরের

রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাও ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী লোকসভা ভোটে তৃতীয়বার বিজেপির ক্ষমতা দখল রুখতে যখন বিরোধী দলগুলির জোট বাঁধা নিয়ে চর্চা শুরু হয়েছে, তখনই ভিন্ন সুর শোনা গেল ভোটকুশলী প্রশান্ত কিশোরের গলায়। গেরুয়া ঘনিষ্ঠ একটি বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিজেপির বিরুদ্ধে কখনই বিরোধী ঐক্য কাজ করবে না।’ পাশাপাশি রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রাও ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিরোধীদের বিরুদ্ধে মুখ খুলে ফের বিজেপি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছেন সুবিধাবাদী হিসেবে পরিচিত ভোটকুশলী।

আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে কেন বিরোধী ঐক্য কাজ করবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, ‘বিরোধী দলগুলির নেতৃত্ব যথেষ্টই অস্থিরমতি এবং আদর্শগতভাবে কারও সঙ্গে কারও মিল নেই। তাই সুবিধাবাদীদের জোট কখনই সফল হতে পারে না।’ তাহলে কী বিজেপি সত্যিই অপ্রতিরোধ্য? এর জবাবে দেশের অন্যতম সফল ভোটকুশলী বলেন, ‘আপনি যদি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চান তবে আপনাকে ওই দলের শক্তি বুঝতে হবে। বিজেপির শক্তি হলো, হিন্দুত্ব, জাতীয়তাবাদ এবং কল্যাণবাদ। এই তিন ভিতের মধ্যে অন্তত দুটি ভিত আপনাকে নড়াতে হবে। না হলে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো যাবে না।’ হিন্দুত্বের বিরুদ্ধে যে আলাদা-আলাদা মতাদর্শের মিশ্রণ ঘটিয়ে লড়া সম্ভব নয় তা স্পষ্ট করে দিয়ে তিনি বলেছেন, ‘হিন্দুত্বের মতাদর্শের বিরুদ্ধে লড়াই করতে পারে গান্ধিজির মতাদর্শ।’

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও কেন তাঁর পক্ষে দেশের প্রাচীন দলের সঙ্গে কাজ করা সম্ভব হলো না তারও খোলামেলা জবাব দিয়েছেন পিকে। তাঁর কথায়, ‘আমার লক্ষ্য ছিল কংগ্রেসের পনঃজাগরণ ঘটানো। আর কংগ্রেস নেতৃত্বের লক্ষ্য ছিল, নির্বাচনে জয়লাভ করা। তারা যেভাবে চেয়েছিল তার সঙ্গে একমত হতে পারিনি। তাই কাজ করা যায়নি।’

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

বিয়ের ৫ ঘণ্টার মধ্যেই সম্পর্কে চির! শ্বশুরবাড়ি যেতে অস্বীকার কনের

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

‘পেড্ডি’তে জাহ্নবীর উন্মুক্ত শরীর প্রদর্শন, বিতর্কে কী প্রতিক্রিয়া দক্ষিণী নায়িকা নিত্যার?

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের