কাঠুয়ায় সেনাবাহিনীর কনভয় হামলার ঘটনায় আটক ২৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু- কাশ্মীরে লাগাতার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের চলছে সংঘর্ষ। আর তাতে উত্তপ্ত ভূস্বর্গের একাধিক এলাকা। এই আবহে বৃহস্পতিবার কাঠুয়া জেলায় হামলায় ২৪ জনকে আটক করল নিরাপত্তা বাহিনী। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘হামলাকারীদের খোঁজে তল্লাশি চলছে। বর্তমানে সন্দেহভাজনদের আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।‘

গত ৮ জুলাই কাঠুয়া জেলার ভাদনোতা গ্রামে জঙ্গি হামলায় পাঁচ সেনা প্রাণ হারান। এরপর কারা এই হামলার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে  খুঁজতে  শুরু হয় তল্লাশি। বৃহস্পতিবার এই ঘটনার সঙ্গে জড়িত ২৪ জন সন্দেহভাজনদের আটক করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও সেদিনের জঙ্গিদের ভয়াবহ হামলায় আর কারা যুক্ত রয়েছে তা নিয়ে তল্লাশি শুরু হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, ডোডা জেলার গোলিগাড়ি জঙ্গলে ফের তল্লাশি অভিযান চলছে। সেনাবাহিনী, পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ ও বিএসএফ একযোগে হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। জাতীয় তদন্ত সংস্থার একটি দল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই আবহে বৃহস্পতিবার ২৪ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বলা বাহুল্য, বিগত বেশ কয়েকদিন ধরে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। তাই জঙ্গি নিকেশ করতে জোর কদমে চলছে তল্লাশি।

মেলেনি আবাসে ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্য বৃদ্ধের

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের

রানাঘাটে দোকানে হামলা! শূন্যে গুলি চালিয়ে খুনের হুমকি, উদ্ধার তাজা গুলির খোল

সুগন্ধি চাল নয়, লুচি দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের পায়েস

৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় ডাক্তারকে বাসনপত্র দিয়ে বেধড়ক মার, কাঠগড়ায় ‘বিগ বস’ প্রতিযোগী

মুখ্যমন্ত্রীর মৃত্যুকামনা করলেন হুমায়ুন কবীর, নওদার বিধায়কের মন্তব্যে শোরগোল

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত ১৭

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৫২ বছরের ঝাড়ুদার, চাঞ্চল্য পুনেতে

ঘরের ভিতর রক্তের হোলি! স্ত্রী ও দুই শিশুসন্তানকে খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব ছিল সার্জিক্যাল স্ট্রাইক,’ ‘মন কি বাতে’ বললেন মোদি