দেশে ৩৩ লক্ষ শিশু অপুষ্টির শিকার! মহারাষ্ট্রের পড়েই রয়েছে মোদির গুজরাত

মূলত অপুষ্টির জন্য শিশুরা কেউ শীর্ণকায়, রোগা ও ওজনে কম হয়। অনেকের শারীরিক গঠনে পরিবর্তন হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে রয়েছে চরম সঙ্কট অথচ জনপ্রিয়তার নিরিখে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। নিজে জনপ্রিয় হয়ে দেশের অবনতি ঘটানোয় সমালোচিত প্রধানমন্ত্রী। কিংবা তাতেও ভ্রুক্ষেপ নেই মোদির। একাধিক রিপোর্টে বারবার বলা হচ্ছে ভারতের সমস্যা রয়েছে কিন্তু সবটাই দেখেও না দেখার ভান করছে কেন্দ্র। যেমনটা আজ প্রকাশ্যে এসেছে নতুন তথ্য। এক আরটিআই-এর ভিত্তিতে কেন্দ্রের মহিলা, সমাজ ও শিশুকল্যাণ মন্ত্রক জানিয়েছে দেশে এই মুহূর্তে ৩৩ লক্ষ শিশু অপুষ্টিজনিত কারণে ভুগছে। অর্থাৎ দেশের অবস্থা খুবই খারাপ কিন্তু হেলদোল নেই কেন্দ্রের।

মহারাষ্ট্র, বিহার ও গুজরাতের শিশুরা সবচেয়ে বেশি অপুষ্টিজনিত কারণে ভুগছে। বেশিরভাগ শিশুরা পুষ্টিযুক্ত আহার না পাওয়ায় সঙ্কটজনক অবস্থায় রয়েছে। সেই সংখ্যাটা মোট ৩৩ লক্ষ হলেও দু’ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১৭ লক্ষ শিশুর শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকলেও তারা প্রত্যেকেই অপুষ্টির শিকার। বাকি ১৬ লক্ষ শিশুদের অবস্থা খুবই শোচনীয়। দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে। পরিসংখ্যান বলছে কমবেশি সবকটি রাজ্যেই রয়েছে এই অপুষ্টিজনিত রোগে ভোগা শিশুরা। তবে বিগত কিছু বছরে এই দূরাবস্থা শোচনীয় হলেও। বিশেষ করে করোনাকালে গত ২০২০ নভেম্বর থেকে ২০২১ অক্টোবরে ৯১ শতাংশ শিশু আক্রান্ত হয়েছে অপুষ্টির।

মূলত অপুষ্টির জন্য শিশুরা কেউ শীর্ণকায়, রোগা ও ওজনে কম হয়। অনেকের শারীরিক গঠনে পরিবর্তন হয়। অপুষ্টিতে থাকা শিশুদের সংখ্যা বেশি রয়েছে মহারাষ্ট্রে। প্রায় ৬ লক্ষাধিক শিশু ভুগছে এই কারণে। তারপরেই গুজরাত ও বিহারের নাম রয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল