মধ্যপ্রদেশের সরকারি হোস্টেলে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে ৪০ পড়ুয়া

ইতিমধ্যেই ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ঠিক কী কারণে তাঁরা এমন অসুস্থ হয়ে পড়লেন, তা বিশ্লেষণের জন্য জল এবং খাবারের নমুনা সংগ্রহ করে কারণ নির্ধারণের তদন্ত চালানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রদেশের বারওয়ানিতে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছেন একটি সরকারি হোস্টেলের ৪৪ জনেরও বেশি মেয়ে। তাঁদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন একজন স্বাস্থ্যকর্মকর্তা। ৪০ জনেরও বেশি মেয়ে বমি, ডায়রিয়া এবং জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এবং ঠিক কী কারণে তাঁরা এমন অসুস্থ হয়ে পড়লেন, তা বিশ্লেষণের জন্য জল এবং খাবারের নমুনা সংগ্রহ করে কারণ নির্ধারণের তদন্ত চালানো হচ্ছে।

প্রায় ৪৪ জন মেয়ে বমি, ডায়রিয়া এবং জ্বরে আক্রান্ত হয়েছে একসঙ্গে। যা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে সরকারও। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ১০ জনকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ১০ জনের মধ্যে ৫ জন মেয়েকে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। তবে কেন তারা অসুস্থ হয়ে পড়েছিল তা জানার জন্য মেডিকেল রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য আধিকারিক দেবযানি অহরওয়াল।

জেলা স্বাস্থ্য আধিকারিক দেবযানি অহরওয়ালের কথায়, ঘটনাটি ঘটেছে, শনিবার নিওয়ালির কস্তুরবা কন্যা আশ্রমে। তবে মধ্যপ্রদেশে এমন ঘটনা এই প্রথম নয়, মাঝে মধ্যেই হোস্টেলে থাকা ছাত্র-ছাত্রীদের খাবারে বিষক্রিয়ার জন্যে খবর পাওয়া যায়। আবার কিছুদিন আগেই একটি হোস্টেলের ছাত্রদের খাবারে মৃত টিকটিক উদ্ধার করা হয়েছিল। যার ফলে অসুস্থ হয়ে পড়েছিল বেশ কয়েকজন ছাত্র বলে জানা গিয়েছিল।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস