প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার কথা জেনে ফেলেছিলেন স্বামী। তার পরেই ওই ব্যক্তি তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। এই যোগাযোগ যে তাঁর জীবন কেড়ে নিতে পারে তা ভুলেও ভাবেননি। প্রেমিকের সঙ্গে মিলে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শুধু হত্যা নয় দেহ লোপাটের চেষ্টাও হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মহিলার প্রেমিক ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে মহিলার নাবলক ছেলেকেও।    

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। পুলিশের দাবি, প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ এবং তাঁকে আর্থিক সাহায্য করাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে প্রায়ই অশান্তি হত মহিলার। শেষ পর্যন্ত প্রেমিক ও তাঁর সহযোগীর সাহায্যে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে ওই দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম সুফিয়া বানু। মৃত রামকিশোর বাল্মীকির সঙ্গে প্রায় চার বছর ধরে তাঁর সম্পর্ক ছিল এবং প্রায় দু’বছর আগে তাঁদের বিয়ে হয়। পুলিশের দাবি, রামকিশোর জানতে পারেন সুফিয়ার সঙ্গে মুন্না ওরফে মুছড় নামে ৫২ বছরের এক ব্যক্তির সম্পর্ক রয়েছে। এরপর থেকেই দাম্পত্য অশান্তি শুরু হয়। সেই অশান্তির মধ্যেই রামকিশোর তাঁর প্রথম স্ত্রী কবিতা দেবীর সঙ্গে ফের যোগাযোগ শুরু করেন এবং তাঁকে আর্থিক সাহায্য করছিলেন। বিষয়টি মেনে নিতে পারেননি সুফিয়া। 

আরও পড়ুন: গণেশ বিসর্জন সেরে ফেরার পথেই ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের ৪ জনের মৃত্যু

পুলিশের অভিযোগ, মুন্না এবং তাঁর সহযোগী মহম্মদ ইকবাল ওরফে বাসির আহমেদের সঙ্গে মিলে সুফিয়া স্বামীকে খুনের ষড়যন্ত্র করেন। পুলিশের দাবি, ১৪ থেকে ১৫ সেপ্টেম্বর রাতে সুফিয়া দুই অভিযুক্তকে নিজের বাড়িতে ডেকে আনেন। দরজা খোলা রেখে দেওয়ার পর তাঁরা ঘরে ঢুকে ঘুমন্ত রামকিশোরকে ছুরি দিয়ে হত্যা করেন বলে অভিযোগ। প্রমাণ লোপাটের জন্য ঘরের মেঝে প্লাস্টার করা হয় এবং রক্তমাখা জিনিসপত্র ও খুনে ব্যবহৃত ছুরি লুকিয়ে রাখা হয়। পরে সুফিয়া তাঁর ১৬ বছরের ছেলেকে ডেকে আনেন। চারজন মিলে রামকিশোরের দেহ একটি কাঠের বাক্সে লুকিয়ে রাখে বলে পুলিশের দাবি। রাতে একটি ই-রিকশায় দেহটি নিয়ে গিয়ে কানকাহ এলাকার ভাবাখাড়া এলাকায় একটি খালের সেতুর নিচে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। ১৭ সেপ্টেম্বর প্রথম স্ত্রী কবিতা দেবীর অভিযোগের ভিত্তিতে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ।

 

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

হাওড়াগামী ট্রেনে ঘুরে বেড়াচ্ছে ইয়া বড় বিষধর সাপ, এল কোথা থেকে? আতঙ্কে যাত্রীরা

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

ইরানের হুমকির পরে ছুটি কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প, বড় পদক্ষেপ?

‘আদালতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন কাটবে,’ কড়া আক্রমণ দিলীপের

টেস্টের চাপে রাতে আসত না ঘুম! জানেন মায়ের হাতের কোন খাবার ছিল রোহিতের ভরসা?

এশিয়ান গেমসের শুরুতেই ঘরে এল পদক, শুটিংয়ে রুপো জিতল ভারত