উত্তপ্ত জেএনইউ, ব্যপক সংঘর্ষে জড়াল এবিভিপি ও বামপন্থী সংগঠনগুলি, আবার কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তপ্ত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ)। উত্তরপ্রদেশ ও বিহারের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে মঙ্গলবার  জেএনই-তে বামপন্থী ও ডানপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতেই বেশ কয়েকজন ছাত্র আহত হয়। কলেজ ক্যাম্পাসে রাতভর বিশৃঙ্খলা বজায় ছিল।

ঘটনাটি একটি প্রাক-নির্বাচনী সভা চলাকালীন ঘটেছে । যেখানে উত্তরপ্রদেশ ও বিহারের শিক্ষার্থীদের  নিশানা করে আঞ্চলিক প্রসঙ্গ টেনে অবমাননাকর মন্তব্য করার করা অভিযোগ উঠেছে।   ১৫ অক্টোবর জেএনইউ নির্বাচন কমিশনের নির্বাচন নিয়ে আলোচনার জন্য স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস-এ একটি সাধারণ সভা (GBM) চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্র-নেতৃত্বাধীন সংস্থা ক্যাম্পাস ইউনিয়ন নির্বাচন পরিচালনা করে।  বামপন্থী ছাত্র সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এর মধ্যে মৌখিক আলোচনাই হাতাহাতি সংঘর্ষে রূপ নেয় বলে জানা গিয়েছে।  

এবিভিপি অভিযোগ করেছে যে একজন বামপন্থী কাউন্সিলর "উত্তরপ্রদেশ এবং বিহারের ছাত্রদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার পরে" সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে  ঘটনার  প্রতিক্রিয়ায়, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) এবিভিপির বিরুদ্ধে "গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত" এবং বাম কর্মীদের "শারীরিকভাবে আক্রমণ" করার অভিযোগ এনেছে। একজন এসএফআই নেতা অভিযোগ করে বলেছেন,  “সভা চলাকালীন এবিভিপি তাদের লক্ষ্যে পৌঁছাতে না পেরে সহিংসতার আশ্রয় নেয়। মহিলা ছাত্রী সহ আমাদের বেশ কয়েকজন সদস্য আহত হন।"  তবে এবিভিপি এই দাবির পাল্টা জবাব দিয়ে বলে, “বাম সদস্যরা গালিগালাজ এবং আঞ্চলিক অপবাদ দেওয়ার পরেই সংঘর্ষ শুরু হয়। আমরা সহিংসতার নিন্দা জানাই কিন্তু এই ধরনের আচরণ সহ্য করব না।” 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে,  সংঘর্ষে উভয় পক্ষের ছাত্রছাত্রীরা আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য সফদরজং হাসপাতাল এবং এইমস-এ ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ক্যাম্পাসে পুলিশ ডাকা হয়।  তবে উভয় পক্ষের পক্ষ থেকে এখনও কোনও  লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলের দিকে ঝামেলার সূত্রপাত   হয় এবং শীঘ্রই তা   মারামারি  পর্যায়ে পৌঁছে যায়।  সভায় উপস্থিত একজন ছাত্র বলেন, “বৈঠক চলাকালীন মতবিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। কর্তৃপক্ষ হস্তক্ষেপ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।" অশান্তি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে।  এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল,জেএনইউ ছাত্র ইউনিয়ন নির্বাচন নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
 
 

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করল NIA, সীমান্তে সতর্ক বিএসএফ

পছন্দের দফতর না জোটায় গোঁসা, শপথের দুদিনের মধ্যে রেগে ইস্তফা বর্ষীয়ান মন্ত্রীর

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা