হিন্দু যুবককে পিটিয়ে খুনের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের কাছে তুমুল বিক্ষোভ

Share:

নজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ময়মনসিংহে গত সপ্তাহে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ইসলামপন্থী জঙ্গিরা পিটিয়ে খুন করে। তারপর তার দেহে আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশি জঙ্গিদের হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে শুরু হয়েছে তুমুল বিক্ষোভ। বাংলাদেশে হিন্দুদের উপর নৃশংসতা এবং তাদের ধর্মীয় স্থান ভাঙচুরের ঘটনার নিন্দা জানাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে।

বিক্ষোভের কারণে দিল্লি পুলিশ বাংলাদেশ হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে। কড়া নিরাপত্তা সত্ত্বেও, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে হাইকমিশনের দিকে এগোনোর চেষ্টা করে। সূত্রের খবর বিক্ষোভকারীরা কমপক্ষে দুটি স্তরের ব্যারিকেড ভেঙে ফেলেছে। এমনকি এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:  ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ফের তলব করল বাংলাদেশ বিদেশ মন্ত্রক

সকাল থেকেই ওই এলাকায় চাপা একটা উত্তেজনা ছিল বলে জানা গিয়েছে। তাই হাইকমিশন চত্বর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘেরা হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে এলাকা। তার পরেই বেলা বাড়তেই বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দলের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে ব্যানার এবং প্ল্যাকার্ড ধরে দীপু দাসের জন্য ন্যায়বিচার দাবি করে স্লোগান দিতে দেখা  গিয়েছে। একজন বিক্ষোভকারীকে স্লোগান দিতে শোনা যায়,  “আমিও দীপু হব, আর তুমিও দীপু হবে, যদি আমরা আজ আমাদের আওয়াজ না তুলি।”  তবে, বিক্ষোভের আগে থেকেই নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক ছিল এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করে তিন স্তরের ব্যারিকেড দিয়ে এলাকাটি সুরক্ষিত করা হয়েছে। তবে দিল্লি নয় কলকাতাতেও বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে হিন্দু জাগরণ মঞ্চ। পুলিশ বিক্ষোভকারীদের আটকালে তারা ব্যারিকেট ভেঙে দেয়।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছর বয়সী পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয় এবং তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। তা নিয়েই প্রতিবাদের ঝড় উঠেছে ভারত জুড়ে।

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা