দাউদকে ভারতের হাতে হস্তান্তর নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গেলেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান

দিল্লিতে এদিন থেকে শুরু হয়েছে ইন্টারপোলের সম্মেলন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) ও আন্তর্জাতিক সন্ত্রাসী তথা লস্কর ই তৈয়বা প্রধান (Lashkar-e-Taiba chief) হাফিজ সাইদকে (Hafiz Saeed) ভারতের হাতে তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে মুখ খুলতে রাজি হলেন না পাকিস্তানের গোয়েন্দা প্রধান মহসীন ভাট (Mohsin Butt)। ইন্টারপোল সম্মেলনে (Interpol Conference) যোগ দিতে এই মুহুর্তে দিল্লি রয়েছেন পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (Federal Investigation Agency) ডিরেক্টর জেনারেল। সম্মেলন কক্ষে ঢোকার সময়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, দাউদ (Dawood Ibrahim) ও হাফিজ সাইদকে ভারতের হাতে তুলে দিতে রাজি কিনা? ওই প্রশ্ন শুনে কোনও জবাব না দিয়ে এগিয়ে যান ভাট। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাকিস্তান যে দুই কুখ্যাত অপরাধীকে কোনও ভাবে ভারতের হাতে তুলে দেবে না, তা এদিন পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (Federal Investigation Agency) ডিরেক্টর জেনারেলের মনোভাবেই স্পষ্ট।

দিল্লিতে এদিন থেকে শুরু হয়েছে ইন্টারপোলের সম্মেলন (Interpol conference)। ওই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি কুখ্যাত অপরাধী ও সন্ত্রাসীদের পাকড়াও করে সংশ্লিষ্ট দেশের তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে নিরাপদ  আশ্রয়ে থাকা কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) ও লস্কর ই তৈয়বা প্রধান হাফিজ সাইদকে হস্তান্তরের দাবি জানানো হতে পারে।

পাকিস্তানের পক্ষ থেকে দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) লুকিয়ে থাকার কথা অস্বীকার করা হলেও সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের জেরার মুখে মাদক মাফিয়ার ভাই ইকবাল কাসকার জানিয়েছেন, করাচিতেই ঘাঁটি গেড়ে রয়েছে তার দাদা। পাকিস্তান সেনাদের নিরাপত্তার বেষ্টনীতেই রয়েছেন।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার