ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

মর্মান্তিক ঘটনা! ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবল পানামার পতাকাধারী এক পণ্যবাহী জাহাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবল পানামার পতাকাধারী এক পণ্যবাহী জাহাজ। জাহাজটির নাম এমভি ওশান-উইনার। জানা গিয়েছে, জাহাজটির মধ্যে ছিলেন ২৪ জন নাবিক। গতকাল রাতে ২ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনের খোঁজে যৌথভাবে তল্লাশি শুরু করেছে ভারতীয় কোস্ট গার্ড (আইসিজি) এবং ভারতীয় নৌবাহিনী।

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে পারাদ্বীপ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জাহাজটি। আইসিজি-র তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া ওই জাহাজটিতে ২০ জন চিনা, তিনজন মায়ানমার এবং একজন বাংলাদেশি নাবিক ছিলেন। শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (MRCC) জানিয়েছে, শনিবার (২২ অগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিট নাগাদ জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় জাহাজ পরিচালনাকারী সংস্থা ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেডের। এরপর জাহাজ পরিচালনাকারী সংস্থা আইসিজির কাছে সাহায্যের অনুরোধ করেছিল। খবর পেয়েই উদ্ধার কাজে নামে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’। এছাড়া শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের একটি জাহাককেও উদ্ধারকার্যে সহায়তার জন্য পাঠানো হয়েছে। অর্থাৎ উদ্ধারকার্যে মোট তিনটি আইসিজি জাহাজ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় গতকাল রাতে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত নাবিকদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। বাকি ২২ জন ক্রু সদস্য এখনও নিখোঁজ। এখনও তল্লাশি অভিযান চলছে। এক সিনিয়র আইপিএস আধিকারিক জানিয়েছেন, ‘ঠিক কতজন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জীবিতদের এবং লাইফরাফটগুলি খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রাখায় এলাকার অন্যান্য নৌযানগুলির সঙ্গেও যোগাযোগ করছে। তবে ঠিক কী পরিস্থিতিতে জাহাজটি ডুবে গেল, তা এখনও জানা যায়নি। ডুবে যাওয়ার আগে জাহাজটির অবস্থা এবং নিখোঁজ নাবিকদের পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। 

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের