তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি:  বীরভূমে ফের হোটেলে অগ্নিকাণ্ড। তারাপীঠের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার রামপুরহাটের জনবহুল এলাকায় একটি হোটেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে, রামপুরহাটের কস্মবাজার মলের পিছনে রয়েছে ওই হোটেল। সেখানেই আচমকা আগুনের সূত্রপাত হয়। হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয় দমকলকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকলকর্মীরা। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। আগুন হোটেলের কতটা অংশে ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হোটেলের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রামপুরহাটের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন বীরভূমের তারাপীঠে ভয়াবহ হোটেল অগ্নিকাণ্ডে নয়জন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা এখনও মানুষের মনে তাজা। সেই ঘটনার পর জেলার বিভিন্ন হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর মধ্যেই ফের হোটেলে আগুন লাগায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। শুধু বীরভূম নয়, সম্প্রতি কলকাতাতেও হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। শহরের বিভিন্ন হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশাসনের তরফে পরিদর্শন ও কড়া পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও ফায়ার লাইসেন্স রয়েছে কি না, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের