দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত ৪ , আহত বহু

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায় চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস। এই দুর্ঘটনায় এখন চারজন যাত্রী  প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ  কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।  ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত রয়েছে ১৫টি অ্যাম্বুলেন্সসহ ৪০ সদস্যের একটি মেডিকেল টিম । জোর কদমে চলছে উদ্ধারকাজ । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ হলে আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। 

বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ ১৫৯০৪ নং গোন্ডা ও মেনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে রেল দুর্ঘটনায় পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যোগী। পাশাপাশি রেলের তরফে জারি হয়েছে হেল্প লাইন। সেগুলি হল -কমার্শিয়াল কন্ট্রোল-  9957555984, ফারকেটিং- 9957555966, মারিয়ানি- 6001882410, সিমালগুড়ি- 8789543798, তিনসুকিয়া- 9957555959, ডিব্রুগড়- 9957555960।  তবে  কী কারণে দুর্ঘটনা ঘটেছে, দু’ঘণ্টা পরও তা স্পষ্ট করে জানাতে পারেনি রেল। 

উল্লেখ্য, গত জুন মাসে পশ্চিমবঙ্গের ফাঁসিদেওয়ায় লাইনচ্যুত হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। আর তাতে চিন্তার  মুখে রেলে যাত্রী সুরক্ষা।  বারবার কী করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ছে তা নিয়ে  উঠছে প্রশ্ন।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ