ভালবাসার দিনে শিবভবানীদের তাণ্ডব, আতঙ্কে দৌড়াদৌড়ি প্রেমিক-প্রেমিকাদের

এদিকে কর্মীরা যখন একটি পার্কে পৌঁছয়, তখন মেয়েরা সেখান থেকে পালিয়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ভ্যালেন্টাইনস ডে। পার্কে পার্কে প্রেমিক-প্রেমিকাদের ভিড় উপচে পড়ছে। কিন্তু ভালবাসা দিবসে এ কি দৃশ্য ফুটে উঠল বিহারের রাজধানী পটনায়? প্রেম দিবসে, শান্তিতে প্রেম করাও দায়। এটাই যেন দোষের! লাঠি-রড নিয়ে পার্কে ঢুকে এলোপাথাড়ি পেটাতে শুরু করলেন হিন্দু সংগঠন শিবভবানী সেনার কর্মীরা। সেই কারণে ভ্যালেন্টাইনস ডে-এর সকাল থেকেই উত্তাল পটনা। নীতিশ রাজ্যে প্রেমিক-প্রেমিকাদের ভালবাসা দিবস উদযাপন এমনভাবেই চৌপাট করে দিল হিন্দু সংগঠন শিবভবানী সেনাকর্মীরা।

সূত্র অনুযায়ী, শুক্রবার সকাল থেকেই পটনার বিভিন্ন পার্কে লাঠি হাতে টহল দিতে শুরু করেন একদল লোকজন। পরে জানতে পারেন তাঁরা শিবভবানী সেনাকর্মীর লোকজন। স্বাভাবিকভাবেই তাঁদের এমন রুদ্রমূর্তি দেখে প্রেম তো দূর, বরং পালিয়ে বাঁচেন প্রেমিক-প্রেমিকার যুগলরা। এদিকে কর্মীরা যখন একটি পার্কে পৌঁছয়, তখন মেয়েরা সেখান থেকে পালিয়ে যান। খবর অনুযায়ী, শিবভবানী সেনার কর্মীরা লাঠি-রড হাতে কিদোয়াইপুরীর স্বামী সহজানন্দ সরস্বতী পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় কিছু মেয়ে তাঁদের প্রেমিকের সঙ্গে পার্কে সময় কাটাচ্ছিলেন। আর লাঠি-রড হাতে শিবভবানী সেনার কর্মীদের দেখামাত্রই যুগল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই প্রসঙ্গে শিবভবানী সেনার সদস্য লভ সিং জানিয়েছেন, ‘ভ্যালেন্টাইন্স ডে হিন্দু সংস্কৃতির বিরুদ্ধে। এই দিনে, আসুন আমরা আমাদের শহীদদের স্মরণ করি এবং পশ্চিমা সভ্যতা অনুসরণ না করি। যে পার্কে অশ্লীলতা ছড়াবে তাঁকে লাঠি দিয়ে পেটানো হবে।’

এরপরেই শিবভবানী সেনার হুমকিতে ভয় পেয়ে, যুবক-যুবতীরা পাটনার পার্কগুলি থেকে চলে গিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি এই সংগঠনটিই সম্প্রতি পটনার রাস্তায় অনেক পোস্টার লাগিয়েছিল, যেখানে ভালোবাসা দিবস বয়কটের আবেদন জানিয়েছিল তাঁরা। পোস্টারে লেখা ছিল: বাবু সোনাকে যেখানেই পাবো, আমরা প্রতিটি কোণ ভেঙে ফেলবো। আসলে পোস্টারগুলিতে আবেদন করা হয়েছিল যে, ‘১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপনের পরিবর্তে পুলওয়ামা হামলায় শহীদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত। তাই এদিন যারা অশ্লীলতা ছড়াবে তাদের লাঠি দিয়ে পেটানো হবে।’

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা