আন্দামান উপকূলে ৭ জনকে নিয়ে জরুরি অবতরণ হেলিকপ্টার পবনহংসের, কী হয়েছিল?

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! মাঝে আকাশে যান্ত্রিক ত্রুটি, আন্দামান উপকূলের কাছে ভারত মহাসাগরে পাঁচ আরোহীকে নিয়ে জরুরি অবতরণ পবন হংস হেলিকপ্টারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা! মাঝে আকাশে যান্ত্রিক ত্রুটি, আন্দামান উপকূলের কাছে ভারত মহাসাগরে পাঁচ আরোহীকে নিয়ে জরুরি অবতরণ পবন হংস হেলিকপ্টারের। তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। কপ্টারে থাকা সকলেই নিরাপদ। জানা গিয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভারত মহাসাগরে একটি পবন হংস হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। যার মধ্যে দুইজন ক্রু সদস্যও ছিলেন। পোর্ট ব্লেয়ার থেকে ওড়ার পর হেলিকপ্টারটি মায়াবন্দরে যাচ্ছিল, কিন্তু মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টার টিকে জরুরি অবতরণ করানো হয়। ৫ জন আরোহীর সকলেই নিরাপদে আছেন। পবন হংসের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মায়াবন্দরের কাছে একটি পবন হংস হেলিকপ্টার সংক্ষিপ্ত দুর্ঘটনার শিকার হয়েছে। হেলিকপ্টারটি দুইজন ক্রু সদস্য এবং পাঁচজন যাত্রীকে নিয়ে শ্রী বিজয়া পুরম তথা পোর্ট ব্লেয়ার থেকে উড্ডয়ন করেছিল। সকলকে উদ্ধার করা হয়েছে এবং একটি ছোট শিশু-সহ সকলে নিরাপদে আছেন। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।’ অর্থাৎ হেলিকপ্টারে মোট ৭ জন ছিলেন।

যান্ত্রিক গোলযোগের কারণে পবন হংস হেলিকপ্টারকে সমুদ্রের মাঝখানে নিয়ন্ত্রিত জরুরি অবতরণ করাতে হয়। উভয় পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মায়াবন্দর হেলিপ্যাডে হেলিকপ্টারটি তার গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিল। তীরে থাকা প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন, বিমানটি উপকূলরেখা থেকে যথেষ্ট দূরে ছিল। ধীরে ধীরে জলের দিকে নেমে যাচ্ছিল, যা রীতিমতো উত্তেজনাপূর্ণ দৃশ্য ছিল। তবে ভারতে বিমান দুর্ঘটনার মতো সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে।

মঙ্গলবার সকালে লেহগামী স্পাইস জেটের একটি বিমান উড়ানের মাঝপথ থেকেই দিল্লিতে ফিরে আসে। দিল্লি থেকে লেহের উদ্দেশ্যে রওনা দেওয়া এসজি১২১ নম্বর ফ্লাইটটির ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ওই বোয়িং ৭৩৭ বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। উড়ানের কিছুক্ষণ পরই পাইলট ইঞ্জিন সংক্রান্ত সমস্যার ইঙ্গিত পান। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে বিমানটিকে ঘুরিয়ে দিল্লিতে ফেরৎ আনা হয়। এবং বিমানটি নিরাপদে অবতরণ করে। প্রযুক্তিগত সমস্যার কারণেই উড়ানটি ফিরে যায়। দিল্লিতে নিরাপদ অবতরণের পর সব যাত্রীকে স্বাভাবিকভাবে নামিয়ে দেওয়া হয়েছে।ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি. তবে কী কারণে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!