৩০ দিনের মধ্যে গুগলকে জরিমানার ১,৩৩৭ কোটি টাকা জমার নির্দেশ

মঙ্গলবার জাতীয় কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল গুগলের আর্জি খারিজ করে দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের ধাক্কা খেল সার্চ ইঞ্জিন গুগল। আগামী ৩০ দিনের মধ্যে সিসিআইয়ের তরফে ধার্য করা জরিমানা জমা দেওয়ার জন্য আলফাবেট ইনকরপোরেটেডের মালিকানাধীন সংস্থাকে বুধবার নির্দেশ দিয়েছে ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (এনসিএলএটি)। এদিন এনসিএলএটি’র দুই সদস্যের বেঞ্চের পক্ষ থেকে গুগলের আর্জি খারিজ করে দিয়ে জানানো হয়েছে, সিসিআইয়ের জরিমানার নির্দেশে কোনও অনিয়ম খুঁজে পাওয়া যায় না।

গত বছরের অক্টোবরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দুনিয়ায় একচেটিয়া আধিপত্য বজায় রাখতে গিয়ে প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন করার দায়ে আলফাবেট ইনকরপোরেটেডের আওতাধীন গুগলকে ১,৩৩৭ কোটি ৭৬ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা (সিসিআই)। কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার দাবি অনুযায়ী, গুগল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) শুধু পরিচালনাই করে না, সব কিছু দেখভালও করে। নিজেদের মালিকানাধীন অন্য অ্যাপগুলির লাইসেন্সও দিয়ে থাকে তারা। তাই স্মার্টফোট হ‌্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থাগুলিও নিজেদের মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল অ্যাপ ব্যবহার করতে একপ্রকার বাধ্য হয়। ফলে অন্যান্য সংস্থাগুলি প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ছে।

সিসিআইয়ের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে জাতীয় কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় গুগল। এদিন অবশ্য আন্তর্জাতিক সার্চ ইঞ্জিন সংস্থাকে ধাক্কা দিয়েছে এনসিএলএটি। আগামী ৩০ দিনের মধ্যেই জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’