জটিলতা কাটিয়ে আসছে ডাকঘরের পার্সোনালাইজড ডেবিট কার্ড, নয়া এটিএমও

Share:

নিজস্ব প্রতিনিধি :  ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও চালু হয়েছিল ডেবিট কার্ড পরিষেবা। কিন্তু সেই কার্ড থআকলেও পরিষেবা পাচ্ছিলেন না গ্রাহকরা। অবশেষে সমস্য়া সমাধান হতে চলেছে। ডাক বিভাগ সূত্রে খবর, এবার থেকে পোস্ট অফিস গুলোতে আবেদন করলেই নতুন এটিএম কার্ড পাওয়া যাবে। এর আগে ডেবিট কার্ডগুলোতে গ্রাহকদের নাম লেখা থাকতো না। এবার থেকে ডেবিট কার্ডের ওপর নাম লেখা থাকবে গ্রাহকদের। পার্সোনালাইজড ডেবিট কার্ড এর উপর গুরুত্ব দিতে চলেছে ডাক বিভাগ।

ডেবিট কার্ড পরিষেবা দিতে গিয়ে দীর্ঘদিন ধরে অকেজ হয়ে পড়ে থাকা এটিএম গুলো সারাই করার কাজ শুরু হয়েছে। অনেকদিন ধরেই এটিএম গুলো পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছিল। এবার সেগুলি সারাই করার কাজ শুরু হয়েছে। এরপরে সাধারণ গ্রাহকরা সুযোগ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তুলনায় পোস্ট অফিসের এটিএম পরিষেবার খরচ বেশ কিছুটা কম।। তবে এর জনপ্রিয় তা যথেষ্ট। বিগত কয়েক মাসে বেশ কয়েকজনের এটিএম কার্ডের মেয়াদ ফুরিয়ে গিয়েছে, কিন্তু ডাকঘরে গিয়ে কথা বলে সেই সমস্যার সমাধান হয়নি। নতুন কার্ড না থাকার কারণেই গ্রাহকদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ডাক বিভাগের কর্মীরা

উল্লেখ্য, এর আগে যে কার্ডগুলো দেওয়া হয়েছে, সেগুলো সাধারণ কার্ড ছিল। এবার পার্সোনালাইজড কার্ড দেওয়ার চেষ্টা চলছে। সেই সময় কার্ডের সুষ্ঠু বণ্টনেও খামতি থেকে গিয়েছিল সেই সময়। ডাক বিভাগ সূত্রে জানা গিয়েছে, ব্যাঙ্কের মতো নিয়ম করে  নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে হবে গ্রাহককে। কার্ডের জন্য আবেদন করতে হবে তাঁকে। সেই ফর্মে দেওয়া ঠিকানায় কয়েকদিন পর পৌঁছে যাবে কার্ড। কয়েকদিন পরে ডাকযোগেই পৌঁছে দেওয়া হবে কার্ডের পিন। এরপর গ্রাহক যে কোনও এটিএম কাউন্টারে গিয়ে কার্ডটি ‘অ্যাক্টিভেট’ বা চালু করতে পারবেন। কার্ডগুলি ব্যাঙ্ক সহ যে কোনও এটিএমে ব্যবহার করা যাবে।

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর