বাবরি মামলা থেকে আদবানিদের রেহাইয়ের বিরুদ্ধে আবেদন খারিজ

বাবরি মসজিদ ভাঙা মামলা থেকে রেহাই মিলেছিল আদবানিদের। সেই খালাসের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন দুই ব্যক্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি : বাবরি মসজিদ ভাঙা মামলা থেকে রেহাই মিলেছিল লালকৃষ্ণ আদবানি, মুরলিমনোহর জোশী, উমা ভারতীর মতো নেতা-নেত্রীদের। সেই খালাসের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করেন দুই ব্যক্তি। বুধবার সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।

 ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙা হয়। সেই ঘটনায় লালকৃষ্ণ আদবানি, মুরলিমনোহর জোশী, উমা ভারতী, কল্যাণ সিং, নিত্যগোপাল দাস, বিনয় সিং সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু প্রত্যেককেই ওই মামলা থেকে বেকসুর খালাস করে দেওয়া হয়। এই মামলার জন্য সিবিআইয়ের বিশেষ আদালত গঠন করা হয়। ওই আদালতে আদবানিদের পক্ষ থেকে বলা হয়, বাবরি মসজিদ ভেঙে ফেলা মোটেই পরিকল্পনামাফিক কাজ নয়। এই কাজে আদবানিদের মোটেই উসকানি ছিল না। করসেবকরা উত্তেজিত হয়ে ওই কাণ্ড করেছিলেন। সেখানে কোনও নিয়ন্ত্রণ ছিল না। এরপরই অভিযুক্ত সবাইকে মামলা থেকে রেহাই দেওয়া হয়। তার বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে আপিল করা হয়। সেই আপিলও এদিন খারিজ হয়ে যায়।

৯২ সালে বাবরি মসজিদ ভাঙায় দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়। বহু জায়গায় দাঙ্গা লেগে যায়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রামমন্দির মামলা সুপ্রিম কোর্টে ওঠে। ২০১৯ সালে দেশের শীর্ষ আদালত রায় দেয় যে, ওই বিতর্কিত স্থানে রামমন্দির গড়ে উঠবে। মসজিদ গড়তে সুন্নি ওয়াকফ বোর্ডকে ৫ একর জায়গা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?