শ্রাদ্ধানুষ্ঠান চলাকালীন বিপত্তি, নদীতে ডুবে মৃত্যু একই পরিবারের ৫ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধিঃপিতৃপক্ষের শ্রাদ্ধকর্ম করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার মউরানিপুর থানা এলাকার রানিপুর দেবরিপুরা গ্রামে। মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের কর্তা, তাঁর ছেলে, ভাইপো, ভাগ্নে এবং আরও এক আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুখনই নদীর তীরে পরিবারের সদস্যেরা শ্রাদ্ধের আচার পালন করছিলেন। সেই সময় আচমকাই এক জনের পা পিছলে নদীর গভীর জলে পড়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে পর পর জলে নামেন পরিবারের অন্য সদস্যেরাও। কিন্তু স্রোত ও গভীর জলের কারণে তাঁরাও বিপদে পড়েন। একে অপরকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই পাঁচ জন জলে তলিয়ে যান বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। একাধিক থানার পুলিশকর্মীর পাশাপাশি স্থানীয় ডুবুরিরাও উদ্ধারকাজে নামেন। বেশ কিছু সময়ের চেষ্টায় পাঁচ জনকে নদী থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

একসঙ্গে পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর