দেশে চালু হচ্ছে প্লাস্টিক নোট! শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের মুদ্রা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত। কাগজের নোটের বদলে এবার বাজারে আসতে পারে পলিমার বা প্লাস্টিকের নোট। সূত্রের খবর, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) ইতিমধ্যেই বিষয়টি নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে দেশের আর্থিক ব্যবস্থায় এটি হতে পারে এক যুগান্তকারী পদক্ষেপ।

কেন এই বদলের ভাবনা? কী সুবিধা মিলবে সাধারণ মানুষের?

• কম খরচে বেশি স্থায়িত্ব
 কাগজের নোট ছাপানোর খরচ দ্রুত বাড়ছে। ২০২৫ অর্থবর্ষে নোট ছাপাতে খরচ হয়েছে প্রায় ৬,৩৭২.৮০ কোটি টাকা। যা আগের বছরের তুলনায় অনেক বেশি। পলিমার নোট তুলনায় কম খরচে তৈরি করা সম্ভব এবং এগুলোর আয়ু অনেক দীর্ঘ।

• সহজে নষ্ট হবে না
কাগজের নোট খুব দ্রুত ছিঁড়ে যায়, ভিজে যায় বা ময়লা হয়ে যায়। পলিমার নোট জলরোধী ও অনেক বেশি টেকসই হওয়ায় এগুলি দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকবে।

• নিরাপত্তা আরও জোরদার
প্লাস্টিক নোটে উন্নত সিকিউরিটি ফিচার যোগ করা যায়, ফলে জাল নোট তৈরি করা কঠিন হবে। এতে জালিয়াতি রোধে বড় সুবিধা মিলবে।

• এটিএমে ব্যবহারে সমস্যা নেই
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নোটগুলি বর্তমান এটিএম মেশিনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে। অর্থাৎ, এটিএম থেকে সহজেই বেরোবে পলিমার নোট।

পাইলট প্রকল্পের প্রস্তুতি

এক সর্বভারতীয়  সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক খুব শিগগিরই একটি পাইলট প্রজেক্ট ঘোষণা করতে পারে। পটনা ও মুম্বইয়ে হওয়া শেষ দুই বোর্ড বৈঠকেও এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

কাগজের নোটের চাপ বাড়ছে
২০২৫ অর্থবর্ষে প্রায় ২৩.৮ বিলিয়ন পুরনো ও ক্ষতিগ্রস্ত নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ₹৫০০ এবং ₹১০০-র নোট।

কয়েন ব্যবহারে হতাশা
অন্যদিকে, কয়েনের ব্যবহার বাড়াতে আরবিআইয়ের উদ্যোগ আশানুরূপ ফল দেয়নি। সরবরাহ বাড়লেও মানুষের ঝোঁক এখনও নোটের দিকেই।

ডিজিটাল পেমেন্টের বিস্তার সত্ত্বেও দেশে নগদের চাহিদা বাড়ছে। তাই প্লাস্টিক নোটের এই সম্ভাবনা ভারতের অর্থনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন