বিশ্বের দীর্ঘতম গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বারাণসী থেকে বিলাসবহুল প্রমোদতরীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের দীর্ঘতম গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তর প্রদেশের বারাণসী থেকে বিলাসবহুল প্রমোদতরী এমভি গঙ্গা বিলাসের (MV Ganga Vilas) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কী কী সুবিধা মিলবে এই বিলাসবহুল প্রমোদতরীতে?   ভারতেই তৈরি এই প্রমোদতরী নদীপথে ৩ হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে মাত্র ৫১ দিনে। পাঁচ তারা বিলাস বহুল ক্রুজে ৩৬ জন পর্যটক চাপতে পারবেন। সেইসঙ্গে  ১৮টি স্যুট রয়েছে। এ ছাড়াও এই ক্রুজে ৪০ জন ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে। আধুনিক জাহাজটির দৈর্ঘ্য ৬২ মিটার এবং প্রস্থ ১২ মিটার। নদীতে ১.৪ মিটার জল থাকলে স্বচ্ছন্দে এই ভেসেল যেতে পারবে। ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল গঙ্গা বিলাস ক্রুজ (Ganga Vilas Cruise) ছুঁয়ে যাবে একাধিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বারাণসী থেকে যাত্রা শুরু করে গঙ্গার উপর দিয়ে বিহার, ঝাড়খণ্ড পেরিয়ে পশ্চিমবঙ্গে আসবে। তার পর তা বাংলাদেশের মধ্যে দিয়ে পৌঁছবে অসমের গুয়াহাটিতে। শুক্রবার ৩২ জন সুইজারল্যান্ডের পর্যটককে নিয়ে যাত্রা শুরু করেছে গঙ্গা বিলাস।

এমভি গঙ্গা বিলাস নামের এই প্রমোদতরী বারাণসী থেকে বাংলাদেশ হয়ে গুয়াহাটি পৌঁছনোর পথে ৫০টি ধর্মীয়-সহ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র দেখার সুযোগ পাবেন এতে থাকা যাত্রীরা। এর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, জাতীয় উদ্যান, নদী ঘাট, এ ছাড়াও পাটনা, কলকাতা, ঢাকা এবং গুয়াহাটির মতো বড় শহর। সারনাথ, সুন্দরবন, মাজুলি দ্বীপ, কাজিরাঙা জাতীয় উদ্যান ছুঁয়ে যাবে গঙ্গা বিলাস।

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক