প্রধানমন্ত্রীর বঙ্গ–সফরের দিন বদল, ব্রিগেড সমাবেশ কবে?‌ ঠেলায় পড়ে কাটছাট

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্য–রাজনীতি তেতে রয়েছে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে। কারণ এই ভোটার তালিকায় বিপুল মানুষের নাম বাদ পড়েছে। অনেকের নাম আবার বিচারাধীন। সেখানে রয়েছে বহু বৈধ ভোটার বলে অভিযোগ। এই আবহে রাজ্য–রাজনীতি সরগরম হয়ে রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে ধর্নায় বসছেন ধর্মতলায়। আর তার মধ্যেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গ–সফর কাটছাট করলেন বলে বিজেপি সূত্রে খবর। ব্রিগেড সমাবেশের তারিখও পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে এখানে বেশিক্ষণ থাকছেন না মোদি। 
এদিকে মার্চ মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। এখান থেকেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের সুর চড়াবেন বলে খবর। আগামী ১৫ মার্চ ব্রিগেডে সমাবেশ করার কথা ছিল মোদির।  কিন্তু সেই কর্মসূচির একসপ্তাহ আগেই বিজেপি সূত্রে খবর, দিন বদল করা হচ্ছে। ১৫তারিখের পরিবর্তে ১৪ মার্চ ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। আর তাই আগামী ১৩ তারিখ রাতেই কলকাতায় পা রাখবেন প্রধানমন্ত্রী। আর ১৪ তারিখ, শনিবার ব্রিগেডে জনসভা করবেন। ওই সভা সেরেই তড়িঘড়ি ওইদিনই নয়াদিল্লি ফিরে যাবেন। আসলে বিপুল পরিমাণ নাগরিকদের নাম বাদ এবং বিচারাধীন থাকায় বাংলার মানুষ তেতে রয়েছেন। তার উপর মুখ্যমন্ত্রীর ধর্না চলবে। এই পরিস্থিতিতে ঠেকায় পড়ে সফর কাটছাট করা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে প্রধানমন্ত্রী সফর ছোট করে ফেললেন।
তাছাড়া ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রচারের জন্য ৭ মার্চ ব্রিগেডে জনসভা করেছিলেন মোদি। এবার পাঁচ বছর পর আরও এক বিধানসভা নির্বাচন। তার আগে সেভাবে দেখা মেলেনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের। এখন নির্বাচন সামনে বলে আসতে শুরু করেছেন তাঁরা। সামনে রাখা হয়েছে রথযাত্রা। যাতে কোনও উৎসাহ দেখায়নি বাংলার মানুষজন। সেই গ্রাউন্ড রিয়েলিটি রিপোর্ট পেয়েছেন প্রধানমন্ত্রী। উলটে শুক্রবার থেকে নাগরিক অধিকার খর্ব করার প্রতিবাদে সুর সপ্তমে তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি বেগতিক দেখেই ঝটিকা সফর করছেন প্রধানমন্ত্রী বলে সূত্রের খবর। 

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা