পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা ২৬ পর্যটক, মোদির নির্দেশে ঘটনাস্থলে রওনা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ পর্যটক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। পর্যটকদের উপর জঙ্গি হামলার খবরে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেদ্দা থেকেই ফোনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে পহেলগাঁওয়ে উড়ে যাচ্ছেন শাহ।

জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পহেলগাঁওয়ের বৈসরনে রাজস্থানের একটি পর্যটক দল এদিন ট্রেকিং করছিল। তাছাড়া আরও কয়েজন প্রাকৃতিক শোভা দেখার জন্য হাজির হয়েছিলেন। সেই পর্যটকদের মধ্যে ভিড়ে যায় জঙ্গিরা। আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। অতর্কিত হামলায় ঘাবড়ে যান পর্যটকরা। কিছু বোঝার আগেই জঙ্গিদের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন একের পর এক পর্যটক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গুলি চালানোর আগেই হামলাকারী জঙ্গিরা জানতে চেয়েছিল পর্যটকরা মুসলিম কিনা। ‘না’ শোনার পরেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নিরাপত্তারক্ষীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকি‍ৎসাধীন অবস্থায় ২৬ পর্যটক মৃত্যুর কোলে ঢলে পড়েন। গুরুতর জখম হয়েছেন ২৫ জন। তার মধ্যে আশঙ্কাজনক ১৬ জন। পাক মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা হামলার দায় স্বীকার করেছে।

নিরীহ পর্যটকদের উপরে জঙ্গি হামলার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জেদ্দা থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘সাধারণ মানুষের উপরে হামলা চালিয়ে কাপুরুষের পরিচয় দিয়েছে জঙ্গিরা। নিরীহ মানুষের রক্ত জড়িয়ে নিজেদের লক্ষ্যে কোনও দিন পৌঁছতে পারবে না।’ জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘পর্যটকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয়।’

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার