৩৭০ ধারা প্রত্যাহারের পরে বৃহস্পতিতে প্রথম কাশ্মীরের মাটিতে মোদি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাঁচ বছর আগে ৩৭০ ধারা বিলোপের পর অবশেষে শ্রীনগরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালের পর এটাই হবে কাশ্মীরে তাঁর প্রথম জনসভা। শ্রীনগর জুড়ে হাজার হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বকশি স্টেডিয়ামের আশপাশের এলাকা পরিণত হয়েছে নিরাপত্তারক্ষী দুর্গে।

লোকসভা ভোটের আগে সংবিধানের ৩৭০ নম্বর ধারা বাতিলকেই বিজেপি মূল হাতিয়ার করতে চলেছে। সেই  কারণেই লোকসভা নির্বাচনের আগে কাশ্মীরে মাটিতে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই জনসভার আগে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, ‘৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরে উন্নয়ন হয়েছে, শিল্পের প্রবৃদ্ধি ঘটেছে। কাশ্মীরে আর দুর্নীতি নেই। সেইকারণেই এদিন হাজার হাজার মানুষ আসবেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে।

বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেন, ‘দুই লাখ মানুষ এই সমাবেশে অংশ নেবেন।জম্মু অঞ্চলের বিভিন্ন জেলা এবং উপত্যকা থেকে মানুষ ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছে গিয়েছেন। তাদের থাকা-খাওয়ার ব্যাপক ব্যবস্থা করা হয়েছে।‘বকশি স্টেডিয়ামে সরকারিভাবে ২০ হাজার আসন থাকলেও মাঠে আরও বেশি মানুষের বসার ব্যবস্থা করা যায়। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী পর্যটন ও কৃষি সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।  

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

নেপালের বিপর্যয়ে নিখোঁজ ‘প্রভুরা’, দিশেহারা হয়ে খুঁজে বেড়াচ্ছে পোষ্যরা, ভাইরাল ভিডিও

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

তারেক রহমান কবে দিল্লি আসবেন? বড় ইঙ্গিত দিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক