বন্ধু না হলে আদানির বিরুদ্ধে কেন চুপ মোদি? প্রশ্ন রাহুলের

বুধবার লোকসভায় দীর্ঘ বক্তব্য রাখলেও আদানি নিয়ে টুঁ শব্দ করেননি প্রধানমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শিল্পপতি গৌতম আদানির সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে রাহুল গান্ধির তোলা অভিযোগের জবাব দিতে গিয়ে বুধবার দুর্নীতিকে অস্ত্র করে কংগ্রেসকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের পরে ফের এ প্রসঙ্গে সুর চড়িয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি বন্ধু না হয়, তাহলে কেন আদানি ইস্যুতে তদন্তের নির্দেশ দিলেন না প্রধানমন্ত্রী? কেন তদন্ত নিয়ে চুপ? একবারের জন্যও কেন স্পষ্ট করে বললেন না, তাঁর সঙ্গে আদানির কোনও সম্পর্ক নেই? কেন আদানি ইস্যুতে নীরব থাকলেন। একটিও কথা বললেন না? তার মানে  নীরব থেকে আদানিকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী।’

গত কয়েকদিন ধরেই মোদি ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগ নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ। যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে অনড় বিরোধীরা। আর বিরোধীদের হই-হট্টগোলের জন্য সংসদের দুই কক্ষের কাজকর্মে বিঘ্ন ঘটেছে। মঙ্গলবারই রাষ্ট্রপতির ভাষণের উপরে বিতর্কে অংস নিতে গিয়ে আদানি ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। মোদি জমানায় কোন জাদুবলে বিশ্বের ধনী তালিকায় ৬০৯ নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছিলেন গৌতম আদানি, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

রাহুলের অভিযোগ নিয়ে এদিন লোকসভায় প্রধানমন্ত্রী মুখ খোলেন কিনা সেদিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কিন্তু লম্বা চওড়া ভাষণ দিলেও গৌতম আদানিকে নিয়ে টুঁ শব্দ করেননি মোদি। পরিবর্তে কংগ্রেসের জমানার দুর্নীতি নিয়ে সুর চড়ান। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের জমানাকে দুর্নীতির দশক হিসেবে আখ্যা দেন।’

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র