কোটিপতিদের জন্য সরকার চালান মোদি, তোপ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রচারে বেরিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। রবিবার  ওড়িশায় ভোট প্রচারে যান কংগ্রেস নেতা। তিনি বলেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  কোটিপতিদের জন্য সরকার চালাচ্ছেন। পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে আক্রমণ করেন রাহুল।

রবিবার ওড়িশার নির্বাচনী সভা থেকে কংগ্রেস নেতা বলেন,’ নবীন পট্টনায়েক ওড়িশায় নির্বাচিত লোকদের জন্য কাজ করে। তবে নির্বাচনে  বিজেডি ও বিজেপি একে অপরের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করছে। কিন্তু বাস্তবে তারা একসঙ্গে কাজ করছে। বিজেপি- বিজেডি একসঙ্গে মিলে  পার্টনারশিপ করছে।’   

রাহুল গান্ধি আরও জানান,”  নরেন্দ্র মোদি যেভাবে দিল্লিতে কিছু লোকের সরকার চালাতেন, তেমনি নবীন জি এখানেও কিছু লোকের সরকার চালান। ওড়িশায়  আঙ্কলজি এবং নবীনবাবু ওড়িশায়  PAANN তৈরি করেছে। সেখানে রয়েছেন-   অমিত শাহ, নরেন্দ্র মোদি এবং নবীন পট্টনায়েক। তারা আপনাদের সম্পদ লুট করেছে। “ একথায় রাহুল গান্ধি বলেছেন, মুষ্টিমেয় কিছু লোক পুরো সুবিধা পায় এবং বাকি জনসাধারণ দেখতে থাকে।  তবে আসন্ন লোকসভায় ওড়িশায় জোট হয়নি BJD এবং BJP । আগামী ১৩ মে ওড়িশায়  লোকসভা নির্বাচন।  তার আগে জোর কদমে শুরু হয়েছে প্রস্তুতি।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন