‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘জনতার সেবাই মূল মন্ত্র, জনগণের সেবা করতে পেরেছি, তার জন্য নিজেকে ধন্য মনে করি,’ আজ, বুধবার ভারত মণ্ডপম থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘জনতা জনার্দনই আমার কাছে ঈশ্বরের রূপ’, এই কথাও এদিন বলেন মোদি। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত জহওরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী হিসেবে এক যুগ অর্থাৎ ১২ বছর পার করেছেন তিনি। নেহেরুর থেকে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে থাকার রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। আজ, বুধবার তাই সেই মাইলফলকের উদযাপনে নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে হাজির ছিলেন বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেখানেই সকলের থেকে আশীর্বাদ প্রার্থনা করে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন মোদি। সেই ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ রাজনৈতিক স্থিরতার গুরুত্ব বুঝেছে। ২০১৪-র আগে কয়েক দশক ধরে প্রবল অস্থিরতা ছিল দেশে। যার জন্য দেশের অনেক লোকসানও হয়েছে। আমার কাছে জনগণ ঈশ্বরের সমতুল্য। তাই আমি সর্বদা জনগণের সেবাকে এক আধ্যাত্মিক সাধনা হিসেবে গণ্য করেছি।’

আরও পডুন: মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

এদিন ভাষণে কংগ্রেসকে ফের একবার বিঁধেছেন মোদি। তিনি বলেন, ‘এনডিএ সরকারের আমলে ১২ বছরে এত উন্নয়ন সম্ভব হয়েছে। কংগ্রেসের আমলে দশকের পর দশক ধরে কেন উন্নয়ন হয়নি? দেশকে পঙ্গু করে দিয়েছিল কংগ্রেস। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কংগ্রেস। এনডিএ সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে এনেছে। তাই মানুষ আমাদের উপরেই বারবার ভরসা করেছে। কংগ্রেসের কুচক্র থেকে মুক্ত হয়েছে ভারত। কংগ্রেস তাদের ব্যর্থতার দায় চাপিয়েছিল হিন্দুদের উপরে। অটলবিহারী বাজপেয়ীর সময়ে কীভাবে দ্রুত বিকাশ হয় তার একটা ঝলক দেখা গিয়েছিল দেশে। তবে তারপরেই আবার কংগ্রেসের দুর্নীতির মেঘে ঢেকে গিয়েছিল ভারত।’

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই, সহজে বানিয়ে ফেলুন স্যালমন মাছের এই সুস্বাদু রেসিপি

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে