দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতের একমাত্র গ্রাম, যেখানে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা সৌরশক্তিতে

নিজস্ব প্রতিনিধি, মেহসানা (গুজরাত): গ্রামের নাম সান টেম্পল। বাংলা তর্জমা করলে দাঁড়ায় সূযের্র মন্দির। গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রামের ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা পুরোপুরিশ সৌরশক্তি নির্ভর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রবিবার, এই গ্রাম দেখতে যাবেন। সরকারিভাবে দেবেন স্বীকৃতি। সেখানে বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে এই  সফরের খবর দিতে গিয়ে বলা হয়েছে, আজ, ৯ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকেলে গুজরাতের মেহসানা জেলার মোধেরা গ্রাম দেখতে যাবেন। কথা বলবেন গ্রামের বাসিন্দাদের সঙ্গে। সন্ধ্যা এখানকার বিখ্যাত মন্দির মধেশ্বরী মাতা মন্দিরে পুজো দেবেন। পরে যাবেন সূর্য মন্দিরে। বিকেলেই তাঁর দিল্লি ফিরে আসার কথা।

এই গ্রামের বিদ্যুৎ পরিষেবা যেমন পুরোপুরি সৌরশক্তি নির্ভর, পাশাপাশি পরিষেবা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। সৌরশক্তি ব্যবহারের জন্য বসানো হয়েছে এক হাজারের বেশি সোলার প্যানেল। গ্রামে রয়েছে কয়েকটি সরকারি দফতর। সেখানেও ব্যবহৃত হয় সৌরশক্তি। এর জন্য খরচ হয়েছে প্রায় চার হাজার কোটি টাকার মতো। খরচের পুরোটাই বহন করেছে গুজরাত সরকার।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ভারতে এই ধরনের প্রকল্প এটাই প্রথম। প্রতিটি বাড়ি এবং সরকারি দফতরের ছাদে বসানো আছে সোলার প্যানেল। শক্তি ক্ষেত্রেও ভারত কতটা আত্মনির্ভর হয়ে উঠেছে, এই গ্রাম তা জ্বলন্ত প্রমাণ।

ঐতিহাসিক দিক থেকেও এই গ্রামের গুরুত্ব রয়েছে।পুষ্পবতী নদীর ধারে এই গ্রাম তৈরি হয় চালুক্য রাজত্বে,১০২৬ থেকে ১০২৭ সালের মধ্যে। গুজরাতে সামনেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিকমহলের একাংশের মতে, এটাকে ইস্যু করে বিজেপি প্রচার চালাবে। গ্রামবাসী প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ